ওয়েব ডেস্ক : কিছুদিন আগে ভোপালে (Bhopal) শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় উদ্ধার হয়েছিল প্রাক্তন মিস পুণে তিশা শর্মার (Twisha Sharma) দেহ। এই ঘটনায় এবার সিবিবাই (CBI) তদন্তের সুপারিশ করল মধ্যপ্রদেশ সরকার (Madhyapradesh Government)। অভিযোগ, বিয়ের পর শ্বশুরবাড়িতে তাঁর উপর অত্যাচার করা হয়েছিল। এই ঘটনার তদন্ত চালাচ্ছিল পুলিশ। এবার এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার পথে হাঁটছে মধ্যপ্রদেশ সরকার।
মূলত, বিয়ের পাঁচ মাস পর তিশার (Twisha Sharma) ঝুলন্ত দেহ তাঁর শ্বশুর বাড়িতে থেকে উদ্ধার হয়েছিল। পেশায় আইনজীবী সম্রাট সিংয়ের সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু, বিয়ের কিছুদিনের মধ্যে নাকি পরিস্থিতি পুরো পাল্টে যায়। শ্বশুরবাড়িতে নির্যাতনের কারণে তিনি নাকি নিজের বাড়িতে ফিরতে মায়ের কাছে আবেদন জানিয়েছিলেন। এমনকী ঘরে ঘরে ফেরার টিকিটও ফেলেছিলেন তিশা।
আরও খবর : বন্ধ হোক ঘোমটা প্রথা! ‘কান’-এর মঞ্চ থেকে মোদিকে বিরাট বার্তা অভিনেত্রীর
কিন্তু তাঁর আর ঘরে ফেররা হয়নি। পুলিশ কমিশনার সঞ্জয় কুমার বুধবার জানিয়েছিলেন, তিশা নাকি আত্মহত্যা করেছেন। রিপোর্টেও বলা হয়েছে, গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু হয়েছে তরুণীর। তিশার পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়িতে তাঁদের মেয়ে মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। এছাড়া শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণ চেয়ে অত্যাচারের অভিযোগও উঠেছিল।
ফলে গোটা ঘটনার তদন্ত এবার সিবিআইকে (CBI) দিতে চাইছে মধ্যপ্রদেশ সরকারা। শুক্রবার স্বরাষ্ট্র দফতরের তরফে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেখানে জানানো হয়, এই মামলার তদন্ত করতে সককার সিবিআইকে দায়িত্ব দিতে চায়। আধিকারিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাঁরা ফাইল হস্তান্তর প্রক্রিয়া শুরু করেন।
দেখুন অন্য খবর :







