Friday, May 22, 2026
HomeScrollপূর্ত দফতরের বাংলোয় হানা দিয়েই চমকে গেল পুলিশ! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি...
South 24 Parganas

পূর্ত দফতরের বাংলোয় হানা দিয়েই চমকে গেল পুলিশ! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির! কী বলল ঘাসফুল শিবির?

দক্ষিণ ২৪ পরগনা: এলাকাবাসীর বিক্ষোভের জেরে এবার পূর্ত দফতরের (PWD) বাংলোর ভেতর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী (Relief Material) উদ্ধার করল সাগর থানার (Sagar Police Station) পুলিশ। বস্তায় ভর্তি সেই সমস্ত ত্রাণ সামগ্রীগুলো বাংলোর ভেতর থেকে ছোট ছোট গাড়িতে করে বের করে পুলিশ বিডিও অফিসে পৌঁছে দিয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার সাগরের রুদ্রনগর এলাকায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। বিজেপির অভিযোগ, এই সমস্ত ত্রান সামগ্রী গরিব মানুষদের মধ্যে বিতরণ না করে জামাকাপড়, ত্রিপল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী সরকারি বাংলোতে লুকিয়ে রেখেছিল তৃণমূল। সাধারণ মানুষ তা জানতে পেরে বিক্ষোভ দেখাতেই বিষয়টি সামনে এসেছে।

আরও পড়ুন: গ্রেফতার তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি, চাঞ্চল্য দুর্গাপুরে

যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা সাগরের প্রাক্তন বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, ঈদ এবং দুর্গাপুজোয় মানুষের মধ্যে বিতরণ করার জন্য বিধায়ক কোটার টাকায় কিছু জামা কাপড় এবং ত্রিপল নিয়ে আসা হয়েছিল। সেগুলো বিডিওকে জানিয়ে ওই বাংলোতে রাখা হয়েছিল। যেহেতু ভোট ঘোষণা হয়ে গিয়েছিল তাই ওগুলো আর বিতরণ করা যায়নি। এটার মধ্যে কোনও রাজনীতি নেই।

উল্লেখ্য, গত মঙ্গলবার এলাকার বাসিন্দাদের বিক্ষোভের জেরে রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের জীবনতলা এলাকার ১০৬ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য শেখ আব্দুল মান্নানের বাড়ি থেকেও প্রচুর ত্রান সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। তার পরেই উদ্ধার হল বিপুল ত্রাণ সামগ্রী।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot