Saturday, May 23, 2026
HomeScrollআর্জেন্টিনার ক্লাবের জার্সিতে বিশ্বকাপ খেলেছিল ফ্রান্স! ১৯৭৮-এর এই ঘটনার কারণ জানলে চমকে...
FIFA World Cup 1978

আর্জেন্টিনার ক্লাবের জার্সিতে বিশ্বকাপ খেলেছিল ফ্রান্স! ১৯৭৮-এর এই ঘটনার কারণ জানলে চমকে উঠবেন

শুধুমাত্র দর্শকদের কথা ভেবে জার্সির রং বদলে ফেলেছিল ফ্রান্স? দেখে নিন আসল গল্পটা

ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন বহু ঘটনা রয়েছে, যা আজও সমর্থকদের মনে রয়ে গিয়েছে। কখনও তা রোমাঞ্চকর, কখনও আবেগঘন, আবার কখনও অবাক করা। তেমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছিল ১৯৭৮ সালের ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 1978), যখন নিজেদের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে সবুজ-সাদা জার্সি পরে মাঠে নামতে হয়েছিল ফ্রান্সকে (France National Football Team)। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সেটাই ছিল একমাত্রবার, যখন ফ্রান্স নিজেদের পরিচিত রং ছাড়া খেলেছিল।

ফ্রান্স ফুটবল দলের ডাকনাম ‘লেস ব্লেউস’ (Les Bleus), অর্থাৎ ‘নীল দল’। দেশের জাতীয় পতাকার নীল, সাদা ও লাল রঙ থেকেই তৈরি হয়েছে তাদের পরিচিত জার্সি। কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্বে হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচে সেই নীল জার্সি ব্যবহার করা সম্ভব হয়নি। সেই বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচে হারার পর ফ্রান্সের পরের পর্বে ওঠার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবুও হাঙ্গেরির বিরুদ্ধে তারা ৩-১ গোলে জয় পায়। কিন্তু সেই জয়ের থেকেও বেশি আলোচনায় উঠে আসে তাদের অদ্ভুত জার্সি।

আরও পড়ুন: জল্পনা ভেঙে দলে ফিরছেন ম্যানুয়েল ন্যয়ার! তঁকে নিয়ে কেমন হল জার্মানির বিশ্বকাপের স্কোয়াড?

বর্তমান যুগে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও, ১৯৭৮ সালে বিশ্বের অধিকাংশ মানুষই সাদা-কালো টেলিভিশনে বিশ্বকাপ দেখতেন। ফিফার আশঙ্কা ছিল, ফ্রান্সের নীল এবং হাঙ্গেরির লাল জার্সি সাদা-কালো পর্দায় প্রায় একই রকম দেখাবে। ফলে দর্শকদের খেলোয়াড়দের আলাদা করে চিনতে সমস্যা হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়, একটি দলকে জার্সি বদলাতে হবে। সমস্যা আরও বাড়ে যখন ম্যাচের দিন দেখা যায়, দুই দলই সাদা বিকল্প জার্সি নিয়ে মাঠে পৌঁছেছে। ফলে ম্যাচ শুরু করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। খবর অনুযায়ী, ফরাসি দলের এক কর্মকর্তার ভুল বোঝাবুঝির কারণেই সঠিক বিকল্প জার্সি সঙ্গে আনা হয়নি।

সময় তখন খুবই কম। দ্রুত যোগাযোগ করা হয় আর্জেন্তিনার স্থানীয় ক্লাব অ্যাটলেটিকো কিম্বারলের (Atlético Kimberley) সঙ্গে। ওই ক্লাবের সবুজ-সাদা ডোরা জার্সিই পরে খেলতে রাজি হয় ফ্রান্স। তবে সেখানেও ছিল আরেক বিপত্তি। ক্লাবের জার্সিতে ফরাসি ফুটবলারদের নম্বর ছিল না। তড়িঘড়ি করে ইস্ত্রি দিয়ে নম্বর বসানো হয় জার্সিতে। এই পুরো প্রক্রিয়ায় প্রায় এক ঘণ্টা সময় লেগে যায় এবং ম্যাচ শুরু হতে দেরি হয় প্রায় ৪০ মিনিট। শেষ পর্যন্ত সবুজ-সাদা জার্সি পরেই মাঠে নামে ফ্রান্স। আর মজার বিষয় হল, ওই ম্যাচেই তারা ৩-১ গোলে জয় তুলে নেয়। সেটাই ছিল সেই বিশ্বকাপে তাদের একমাত্র জয়।

ফুটবল বিশ্বকাপে ক্লাবের জার্সি পরে খেলতে বাধ্য হওয়ার ঘটনা অবশ্য এটিই একমাত্র নয়। ১৯৩৪ সালের বিশ্বকাপে জার্মানি ও অস্ট্রিয়ার ম্যাচে দুই দলই সাদা জার্সি নিয়ে মাঠে আসে। তখন স্থানীয় ক্লাব এসএসসি নাপোলির জার্সি পরে খেলতে হয় অস্ট্রিয়াকে। এর পর ১৯৫০ সালের বিশ্বকাপে মেক্সিকোকে ব্রাজিলের স্থানীয় ক্লাব ক্রুজেরিও এস্পোর্টে ক্লাবের জার্সি পরে খেলতে হয়েছিল সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। আবার ১৯৫৮ সালে আর্জেন্টিনাকে স্থানীয় সুইডিশ ক্লাব আইকেএফ মালমোর হলুদ জার্সি পরে মাঠে নামতে হয়েছিল জার্মানির বিরুদ্ধে। তবে এত ঘটনার মধ্যেও ১৯৭৮ সালের সেই ম্যাচই সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে রয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com