Wednesday, July 8, 2026
HomeScrollতীব্র দাবদাহে তেলেঙ্গানায় মৃত্যু হল ১৬ জনের
Telangana

তীব্র দাবদাহে তেলেঙ্গানায় মৃত্যু হল ১৬ জনের

একাধিক জেলাতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৬ ডিগ্রি

ওয়েব ডেস্ক : তীব্র দাবদাহে (Heat Wave) নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দেশের একাধিক রাজ্য পুড়ছে গরমে। তালিকাতে রয়েছে দক্ষিণের রাজ্য তেলেঙ্গানাও (Telangana)। এই গরমের কারণে ১৬ জনের মৃত্যু (Death) হয়েছে বলে জানা যাচ্ছে। তেলঙ্গানা ডেভেলপমেন্ট প্ল্যানিং সোসাইটির তথ্য অনুযায়ী, দক্ষিণের এই রাজ্যের ১৬টি জেলায় তাপপ্রবাহ চলছে। একাধিক জেলাতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৬ ডিগ্রি। আপাতত এই তাপপ্রবাহ চলবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

দেশের তপ্ত শহরের তালিকায় তেলেঙ্গানার (Telangana) একাধিক জেলা রয়েছে। আর সাতটি জেলা থেকে একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। জয়শঙ্কর ভূপালপল্লি জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আর অন্যান্য জেলতা থেকে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওযা গিয়েছে। এদিকে রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারের জনয ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে।

আরও খবর : এক মাসে তৃতীয়বার পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি! কলকাতায় কত হল দাম? দেখুন বিগ আপডেট

তেলেঙ্গানার (Telangana) আবহাওযা দফতর জানাচ্ছে, সে রাজ্যের ১৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রয়েছে কুমারম ভীম আসিফাবাদ জেলার সিরপুরে। সেখানে তাপমাত্রা ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলাতেও তাপমাত্রা ৪৬.৩ ডিগ্রি পর্যন্ত উঠেছে। ফলে দেখা যাচ্ছে, দক্ষিণের এই রাজ্যের জেলাগুলিতে ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা।

মূলত, এপ্রিলে দেশের বিভিন্ন রাজ্য ভিজেছে বৃষ্টিতে। তবে মে সামে পরিস্থিতি বদলেছে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম থেকে মধ্য এবং পূর্বের বিস্তীর্ণ অঞ্চল গত এক সপ্তাহ ধরে দাবদাহে পুড়ছে। মৌসম ভবনের তরফে সতর্কতাও জারি করা হয়েছে। দিনের তাপমাত্রা যেমন চড়ছে তেমনই রাতের তাপমাত্রাতেও পরিবর্তন দেখা যাচ্ছে। তা ৪ থেকে ৫ ডিগ্রি বেশি থাকছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto