Wednesday, July 8, 2026
HomeBig newsসুর নরম হল অভিষেকের! পুরসভার কাছে সময় চেয়ে কী বললেন তৃণমূল সাংসদ?
Abhishek Banerjee

সুর নরম হল অভিষেকের! পুরসভার কাছে সময় চেয়ে কী বললেন তৃণমূল সাংসদ?

সম্প্রতি কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি এবং শান্তিনিকেতনের বাড়িতে নোটিস পাঠানো হয়েছিল

কলকাতা: কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) নোটিসের পর এবার সময় চেয়ে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্পত্তি মূল্যায়ন এবং বাড়ির কথিত বেআইনি নির্মাণ (Illegal Building) সংক্রান্ত তথ্য জমা দেওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে কলকাতা পুরসভার কাছে সময় চেয়েছেন তিনি। পুরসভা সূত্রে খবর, সময় বৃদ্ধির আবেদনটি খতিয়ে দেখা হবে এবং তা অনুমোদনের জন্য পুর কমিশনারের কাছে পাঠানো হবে। কমিশনারের সিদ্ধান্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি এবং শান্তিনিকেতনের বাড়িতে নোটিস পাঠানো হয়েছিল। অভিযোগ, ওই দুই সম্পত্তিতে অনুমোদন ছাড়া বেশ কিছু নির্মাণ ও পরিবর্তন করা হয়েছে। পুরসভা সূত্রে দাবি, কিছু অংশ ভেঙে নতুন নির্মাণের কাজও হয়েছে।

আরও পড়ুন: রবিবারের সকালে কলকাতার তিন জায়গায় চলছে বুলডোজার, অবৈধ বহুতল ভাঙছে পুরসভা

এই প্রেক্ষিতে কলকাতা পুরসভার পক্ষ থেকে ৪০০(১) ধারায় নোটিস জারি করা হয়। এছাড়াও ১৮৮এ হরিশ মুখার্জি রোড এবং ১২১ কালীঘাট রোডে অবস্থিত ‘অভিষেক হার্ডওয়্যার’ দোকান সংলগ্ন সম্পত্তিতেও বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। সূত্রের খবর, ওই সম্পত্তিটি মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে রয়েছে। নোটিসে সংশ্লিষ্ট অংশ সাত দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মালিকপক্ষ ব্যবস্থা না নিলে পুরসভা নিজেই ভাঙার কাজ করবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto