Wednesday, May 27, 2026
HomeScrollআগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি দেওয়া অফিসার গৌতম দাসের পোস্টিং মুখ‍্যমন্ত্রীর অফিসে
OC Gautam Das

আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি দেওয়া অফিসার গৌতম দাসের পোস্টিং মুখ‍্যমন্ত্রীর অফিসে

কলকাতা পুলিশের কমিশনারকে অবিলম্বে তাঁকে রিলিজ করার নির্দেশও দেওয়া হয়েছে

কলকাতা: নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অভিযোগে সাসপেন্ড হওয়া কালীঘাট থানার তৎকালীন ওসি গৌতম দাস (Kalighat Police Station OC Gautam Das)। কালীঘাট থানার (Kalighat Police Station) সেই ওসিকে নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে বদলি করা হল। বর্তমানে কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত ইন্সপেক্টর পদমর্যাদার ওই আধিকারিককে নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ডেপুটেশনে নিয়ে যাওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর দফতরেই কর্মরত থাকবেন। কলকাতা পুলিশের কমিশনারকে অবিলম্বে তাঁকে রিলিজ করার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, ডেপুটেশনে গেলেও তাঁর মূল পুলিশ বাহিনীর সিনিয়রিটি, পদোন্নতি এবং কেরিয়ার অ্যাডভান্সমেন্টের অধিকার অক্ষুণ্ণ থাকবে।

একটি ছবিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ছবিতে দেখা গিয়েছিল, একটি অত্যাধুনিক বন্দুক হাতে থানায় নিজের চেয়ারে বসে রয়েছেন গৌতম। তার পরনে পুলিশের উর্দি।গৌতম নিজেই ফেসবুক এবং হোয়াট্‌সঅ্যাপ স্টেটাসে সেই ছবি পোস্ট করেন বলেও দাবি করে তৃণমূল। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার প্রথম গৌতমের ওই ছবিটি প্রকাশ্যে আনেন। তৃণমূল নেতার মতে, ‘‘এ ধরনের ছবি শুধু অস্বস্তিকর নয়, আইনের চোখেও অত্যন্ত আপত্তিকর। এরপরই লালবাজারগৌতমকে সাসপেন্ড করে। তাঁর জায়গায় কালীঘাট থানার নতুন ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয় চামেলি মুখোপাধ্যায়কে। যদিও ২৪ ঘণ্টার ব্যবধানে আবার কালীঘাট থানার ওসি বদল করে বলাই বাগকে আনা হয়। তবে রাজ্যে পালাবদলের পর এ বার গৌতমকে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গৌতম কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত।

আরও পড়ুন: হাইকোর্টের দ্বারস্থ বেলেঘাটার তৃণমূল নেতা! গ্রেফতারের আশঙ্কাতেই কি এই পদক্ষেপ প্রমোটার রাজু নস্করের?

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO