Wednesday, July 22, 2026
HomeScrollফুটবল বিশ্বকাপ ট্রফিতে কতটা সোনা থাকে? এর দামই বা কত? জানলে আপনারও...
FIFA World Cup Trophy

ফুটবল বিশ্বকাপ ট্রফিতে কতটা সোনা থাকে? এর দামই বা কত? জানলে আপনারও ঘুম উড়বে

ফিফা বিশ্বকাপ তো দেখবেন, এই ট্রফির ইতিহাসটা কি জানেন?

[h_news]

ওয়েব ডেস্ক: কয়েকদিন পরই শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর— ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। চার বছর পর আবার বিশ্বজয়ের লক্ষ্যে মাঠে নামবে ৪৮টি দেশ। এই মেগা-প্রতিযোগিতায় ফুটবলপ্রেমীদের নজর যেমন থাকবে মেসি, রোনাল্ডো, নেইমারদের দিকে, তেমনই আবার আলোচনার কেন্দ্রে রয়েছে বিশ্বকাপের সেই স্বপ্নের ট্রফি (FIFA World Cup Trophy)। এই ট্রফির মূল্য কত? কতটা সোনা দিয়ে তৈরি করা হয়েছে এটিকে? এর ইতিহাসই বা কী? এমন নানান প্রশ্ন কৌতূহলের আকারে দানা বাঁধছে দর্শকদের মনে। তবে এই প্রতিবেদন পড়লেই জেনে যাবেন সেই সব অজানা তথ্য।

কতটা সোনা দিয়ে তৈরি হয় ফুটবল বিশ্বকাপের ট্রফি?

ফিফা বিশ্বকাপ ট্রফির উচ্চতা ৩৭ সেন্টিমিটার, ব্যাস ১৩ সেন্টিমিটার এবং ওজন প্রায় ৬.১৭৫ কিলোগ্রাম। এটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি। ট্রফির নকশায় দেখা যায়, দু’জন মানুষ তাঁদের মাথার উপর পৃথিবীকে তুলে ধরেছেন। ট্রফির নিচের অংশে রয়েছে সবুজ রঙের মূল্যবান খনিজ ম্যালাকাইটের দুটি স্তর, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এই ট্রফিটি তৈরিতে ব্যবহৃত হয় প্রায় ৬১৭৫ গ্রাম সোনা (Gold Used In FIFA World Cup Trophy)। তবে অনেকের মতে ট্রফির ভিতরের অংশ ফাঁপা রাখা হয়, যাতে এর ওজন নিয়ন্ত্রণে থাকে এবং বিজয়ী ফুটবলারদের পক্ষে সেটি তুলে ধরা সহজ হয়।

আরও পড়ুন: বিশ্বকাপে কবে রয়েছে মেসির ম্যাচ? একনজরে দেখে নিন আর্জেন্টিনার সময়সূচি

ফুটবল বিশ্বকাপ ট্রফির বাজারমূল্য কত?

আবেগ ও মর্যাদার বিচারে বিশ্বকাপ ট্রফির কোনও মূল্য (FIFA World Cup Trophy Price) নির্ধারণ করা সম্ভব নয়। তবে শুধুমাত্র নির্মাণে ব্যবহৃত সোনা ও অন্যান্য উপকরণের বর্তমান বাজারদর বিবেচনা করলে ট্রফিটির আনুমানিক মূল্য প্রায় ২.৫ লাখ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ৩৭ লক্ষ টাকারও বেশি। তবে সোনার ক্রমবর্ধমান মূল্য এবং ট্রফির সূক্ষ্ম কারুকাজের কারণে বর্তমানে একই ধরনের ট্রফি তৈরি করতে খরচ আরও অনেক বেশি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি কখনও এই ট্রফি নিলামে ওঠে, তাহলে এর মূল্য সহজেই ২ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।

ফুটবল বিশ্বকাপ ট্রফির ইতিহাস

বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফির (FIFA World Cup Trophy History) নকশা তৈরি করেছিলেন ইতালির শিল্পী সিলভিও গাজ্জানিগা। এর আগে বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হত জুলে রিমে ট্রফি (Jules Rimet Trophy)। ১৯৭০ সালে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জেতার পর ব্রাজিল সেই ট্রফির স্থায়ী মালিকানা অর্জন করে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99