Sunday, June 21, 2026
HomeScrollমেসির বাবার মৃত্যু নিয়ে ভুয়ো খবর! ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জনপ্রিয় সাংবাদিক
Lionel Messi

মেসির বাবার মৃত্যু নিয়ে ভুয়ো খবর! ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জনপ্রিয় সাংবাদিক

লাইভ টিভিতে কী বলেছিলেন সাংবাদিক? দেখে নিন

ওয়েব ডেস্ক: আর্জেন্টিনা (Argentina) অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) বাবা জর্জ মেসিকে (Jorge Messi) নিয়ে ভুয়ো খবর (Fake News) সম্প্রচার করে তীব্র বিতর্কের মুখে পড়লেন এক জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক (TV Anchor Resign)। শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চেয়ে আবেগঘন পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। ঘটনাটি ইতিমধ্যেই আর্জেন্টিনার সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন ফেলেছে।

জানা গিয়েছে, আর্জেন্টিনার পরিচিত টেলিভিশন চ্যানেল লুজু টিভির সাংবাদিক ফ্লোরেন্সিয়া পেনা একটি সরাসরি সম্প্রচারের সময় দাবি করেছিলেন, মেসির বাবা জর্জ মেসি মারা গিয়েছেন। আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচের পর সম্প্রচার চলাকালীন তিনি বলেন, “আমি খারাপ খবরটি বলতে চাই না। কিন্তু মেসির বাবা কিছুক্ষণ আগেই মারা গিয়েছেন। হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে, ঠিক বিশ্বকাপের মাঝখানে।” মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ফুটবলপ্রেমীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।

আরও পড়ুন: ১০ জনের প্যারাগুয়ের দুর্দান্ত লড়াই, বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

কিছুক্ষণের মধ্যেই পেনা জানান, খবরটি এখনও নিশ্চিত নয়। পরে মেসির পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, এই খবর সম্পূর্ণ ভুয়ো। এরপরই শুরু হয় তীব্র সমালোচনা। চাপের মুখে সাংবাদিক ফ্লোরেন্সিয়া পেনা প্রকাশ্যে ক্ষমা চান এবং পরে নিজের পদ থেকে ইস্তফা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, “মেসির পরিবার এবং সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। এমন একটি ভুল তথ্য প্রচার করার জন্য আমি নিজেই নিজের কাছে লজ্জিত।”

৫১ বছর বয়সি পেনা আর্জেন্টিনার টেলিভিশন জগতের পরিচিত মুখ। তিনি দাবি করেন, সরাসরি সম্প্রচারের আগে তাঁকে যে তথ্য দেওয়া হয়েছিল, তা তিনি বিশ্বাস করেছিলেন। তাঁর কথায়, “আমাকে এমনভাবে তথ্য দেওয়া হয়েছিল, যেন সেটি পুরোপুরি যাচাই করা হয়েছে। আমি প্রযোজক দলের উপর ভরসা করেছিলাম। পরে বুঝতে পারি খবরটি ভুল ছিল। এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।” শুধু পেনাই নন, চ্যানেলের প্রযোজনা দলের পক্ষ থেকেও ক্ষমা চাওয়া হয়েছে। তাদের দাবি, এই ভুল তথ্য ছড়ানোর জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বরখাস্ত করা হয়েছে। পেনা অবশ্য নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto