কলকাতা: রাজ্যের প্রথম পশ্চিমবঙ্গ দিবস পালন করতে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mookerjee) অবদানের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তাঁর অবদানের কথা রাজ্যের পাঠক্রমে যুক্ত করার কথাও বলেছিল বিজেপি (BJP)। এবার বাংলার এই মহামানবকে সম্মান জানাতে বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dashgupta)।
সোমবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি (Government Holiday) দেওয়ার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। এই মহামানবের জন্মদিন ৬ জুলাই দিনটিকে রাজ্য সরকারি ছুটি হিসেবে গণ্য করার ঘোষণা করেন স্বপন দাশগুপ্ত। শুধু তাই নয়, শ্যামাপ্রসাদের জিরাটের পৈতৃক ভিটেকে সংরক্ষণ করার কথাও ঘোষণা করা হয় রাজ্য বাজেট পেশের সময়। সেখানে লাইব্রেরি, পার্ক, স্মৃতিসৌধ ইত্যাদি তৈরিতে ২০০ কোটি টাকা বরাদ্দ করেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন: জেলায় জেলায় ছুটবে মেট্রো! রাজ্য বাজেটে পরিবহণ ও জলপথে উন্নয়নে জোর বিজেপি সরকারের
এর আগে পশ্চিমবঙ্গ দিবসের দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ করে প্রশানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “কলকাতার হিংসায় কত কত বাঙালির মৃত্যু হয়েছিল। তারপর হয়েছিল নোয়াখালির দাঙ্গা। এখানকার মানুষ মাতভূমিকে টুকরো হতে দেখেছিল। পুরো পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তা হতে দেননি। তিনি সেদিন আরও বলেন, “সেদিন তিনি না থাকলে আজকের পশ্চিমবঙ্গ হতো না। কংগ্রেস তো হাল ছেড়ে দিয়েছিল।”
দেখুন আরও খবর:







