Tuesday, July 21, 2026
HomeBig newsঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত'র
Ghatal Master Plan

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত’র

ঘাটালবাসীর জন্য কী বড় ঘোষণা করল রাজ্য সরকার

[h_news]

ওয়েব ডেস্ক : ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও শুরু হয়নি কাজ। এর আগে তৃণমূল সরকারের পূর্ণাঙ্গ বাজেটে মাত্রা ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে রাজ্যে পালা বদলের পর ঘাটাল নিয়ে বড় ঘোষণা করা হল রাজ্যের নতুন বিজেপি সরকার (BJP Government)। এমন ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী, ঘাটালে ১২০০ কোটি ব্যায়ে মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) তৈরির ঘোষণা অর্থমন্ত্রীর। বন্যাপ্রবণ এলাকায় চিরস্থায়ী উন্নয়ন হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে, ২০২৫ সালে তৃণমূল কংগ্রেসের রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিল তৃণমূল সরকার। তৎকালীন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, আগামী দু’বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করা হবে। কিন্তু সেই কাজ শুরু হয়নি। তবে রাজ্যে পালাবদলের পর এবার ঘাটালে ১২০০ কোটি ব্যয়ে মাস্টার প্ল্যান তৈরির ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী।

আরও খবর : আয়ুষ্মান ভারতে বরাদ্দ ৩,১০০ কোটি! প্রকল্পের আওতায় ৭ কোটি! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal master plan) হল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দীর্ঘদিনের বন্যা সমস্যা সমাধানের একটি মেগা প্রজেক্ট। দ্বারকেশ্বর, শিলাবতী ও রূপনারায়ণ নদীর জল উপচে প্রতি বছর যে ভয়াবহ বন্যা হয়। তা রোধ করতে এবং নদী ও খাল সংস্কার ও ড্রেজিংয়ের মাধ্যমে জল নিষ্কাশনের পথ সুগম করাই হল লক্ষ্য। কিন্তু এই প্ল্যান এখনও পর্যন্ত কার্যকর হয়নি।

মূলত, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অর্থ বরাদ্দ নিয়ে মতবিরোধ এবং দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের কারণে বহুল প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal master plan) কাজ বিলম্ব হয়েছে। তবে এবার ঘাটালবাসীর জন্য বড় ঘোষণা করা হল অর্থমন্ত্রীর তরফে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot