ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) রায়বরেলির এক হাসপাতালে (Hospital) ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চিকিৎসার জন্য হাসপাতালে আসা এক অসুস্থ যুবককে প্রকাশ্যেই বারবার লাথি মারছেন এক মহিলা স্বাস্থ্যকর্মী (Female health worker)। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি।
ভিডিওতে দেখা যায়, হাসপাতালের মেঝেতে অসহায় অবস্থায় বসে রয়েছেন এক যুবক। একদম নড়াচড়া করতে পারছেন না তিনি। সেই সময় তাঁর পিছনে দাঁড়িয়ে থাকা পরিচয়পত্র পরিহিত হাসপাতালের (Hospital) এক মহিলা কর্মী পরপর লাথি মারতে থাকেন। অভিযোগ, মাত্র ৩৫ সেকেন্ডের মধ্যে অন্তত ১০ বার ওই যুবককে লাথি মেরেছেন ওই মহিলা। শুধু তাই নয়, মারধরের পাশাপাশি তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যায়।
আরও খবর : মোদির মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, শিক্ষামন্ত্রীর পদ হারাতে পারেন ধর্মেন্দ্র প্রধান?
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ (Uttarpradesh) প্রশাসন। উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেন। এরপরই অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. পুষ্পেন্দ্র কুমার জানান, অভিযুক্ত কর্মীর নাম পিঙ্কি। তিনি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার জেরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
अस्पताल में अमानवीयता!
UP- रायबरेली के जिला अस्पताल की कर्मी ने मानसिक बीमार युवक को लातों से पीटा है. अपनी हालत से अंजान युवक को सिर, चेहरे और कंधे पर लातें मारी गयी. पास खड़ा सिक्योरिटी गार्ड इस अमानवीयता पर चुप्पी साधे खड़ा रहा. pic.twitter.com/Dz3Kh3w98I
— Narendra Pratap (@hindipatrakar) June 30, 2026
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, রোগীর সঙ্গে এমন অমানবিক আচরণের কোনও স্থান নেই। একইসঙ্গে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন।
দেখুন অন্য খবর :