Wednesday, July 15, 2026
HomeScrollমোদির মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, শিক্ষামন্ত্রীর পদ হারাতে পারেন ধর্মেন্দ্র প্রধান?
NEET Controversy

মোদির মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, শিক্ষামন্ত্রীর পদ হারাতে পারেন ধর্মেন্দ্র প্রধান?

নিট বিতর্কের জেরে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে ধর্মেন্দ্র প্রধানকে

নয়াদিল্লি: মোদি সরকারের তৃতীয় মেয়াদের দুই বছর পূর্তির পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের জল্পনা তুঙ্গে। বিভিন্ন সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, নিট বিতর্কের জেরে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে ধর্মেন্দ্র প্রধানকে (Dharmendra Pradhan)। তাঁর জায়গায় বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে (Nirmala Sitaram) শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলেও দাবি করা হচ্ছে। একইসঙ্গে পীযূষ গোয়েল অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলেও জল্পনা রয়েছে।

এছাড়া পরিবহণমন্ত্রী নীতীন গড়করির দপ্তরেও পরিবর্তনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে আপ থেকে বিজেপিতে যোগ দেওয়া রাঘব চাড্ডা, প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামও আলোচনায় রয়েছে। অনুরাগ ঠাকুরও নতুন মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন।

আরও পড়ুন: দিল্লি সরকারের নয়া নীতি, মোটরসাইকেল ও স্কুটারের রেজিস্ট্রেশন আর হবে না!

তবে এই সমস্ত তথ্য এখনও সরকারিভাবে নিশ্চিত হয়নি। কেন্দ্রীয় সরকার বা বিজেপির পক্ষ থেকে সম্ভাব্য মন্ত্রিসভা রদবদল নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে আপাতত সবকিছুই রাজনৈতিক জল্পনার পর্যায়েই রয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot