Saturday, July 18, 2026
HomeScrollমোথাবাড়ি অশান্তি মামলায় এনআইএর আরও দুই চার্জশিট, খুনের চেষ্টাসহ অভিযুক্ত ২৩
NIA

মোথাবাড়ি অশান্তি মামলায় এনআইএর আরও দুই চার্জশিট, খুনের চেষ্টাসহ অভিযুক্ত ২৩

মোথাবাড়ি-সংক্রান্ত আরও দুটি মামলায় মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে

মালদহ: মালদহের (Maldah) মোথাবাড়ি (Mothabari) অশান্তি মামলার তদন্তে আরও একধাপ এগোল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। সংস্থা জানিয়েছে, মোথাবাড়ি-সংক্রান্ত আরও দুটি মামলায় মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

এনআইএ সূত্রে খবর, একটি মামলায় ২২ জন এবং অন্য একটি মামলায় ১ জন অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় খুনের চেষ্টা, সরকারি কর্মীর উপর হামলা, কর্তব্য পালনে বাধা, সরকারি কাজে বিঘ্ন ঘটানো এবং বেআইনিভাবে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: ২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে সভায় অনুমতি নয়, তৃণমূলের দুই শিবিরের আবেদন খারিজ পুলিশের

এর আগে গত ২ জুন মোথাবাড়ি অশান্তি-সংক্রান্ত চারটি মামলায় ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এনআইএ। সব মিলিয়ে এই ঘটনায় মোট ১২টি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। সর্বশেষ চার্জশিটের পর এখনও পর্যন্ত ৬টি মামলায় চার্জশিট দাখিল সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে মালদহের কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়ি, সুজাপুর-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জাতীয় সড়ক অবরোধ, বিডিও অফিস ঘেরাও এবং বিচারকদের আটকে রাখার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার পায় এনআইএ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot