Tuesday, July 7, 2026
HomeScrollপ্রয়াত আফগানিস্তানের প্রাক্তন পেসার শাপুর জাদরান
Shapoor Zadran Passed Away

প্রয়াত আফগানিস্তানের প্রাক্তন পেসার শাপুর জাদরান

দীর্ঘদিন বিরল রোগে ভুগছিলেন আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার

ওয়েব ডেস্ক : আফগানিস্তান (Afganistan) ক্রিকেটে নেমে এল শোকের ছায়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার প্রয়াত হলেন প্রাক্তন পেসার শাপুর জাদরান (Shapoor Zadran)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। বিরল রোগ ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’-এ আক্রান্ত ছিলেন তিনি। গত কয়েক মাস ধরে দিল্লির একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

গত বছরের অক্টোবর মাসে প্রথম অসুস্থ হন জাদরান (Shapoor Zadran)। আফগানিস্তানের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে আনা হয়। প্রথমদিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়াও পান তিনি। তবে কয়েক সপ্তাহের মধ্যেই আবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফের চিকিৎসাধীন হতে হয় তাঁকে।

আরও খবর : মেসি কাণ্ডে ফের বিধাননগর থানায় হাজিরা অরূপের

শাপুর জাদরানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকপ্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afganistan Cricket Board)। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, দেশের ক্রিকেটের জন্য তাঁর অবদান কখনও ভোলার নয়। জাতীয় দলের হয়ে নিষ্ঠা, সাহস এবং গর্বের সঙ্গে তিনি খেলেছেন। আফগান ক্রিকেটের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বোর্ড আরও জানিয়েছে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের কাছে তিনি ছিলেন এক অনুপ্রেরণা। তাঁর লড়াইয়ের মানসিকতা, অধ্যবসায় এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখতে শিখিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com