Thursday, July 9, 2026
HomeScrollশ্বেতপত্রে সরকারের কাজের খতিয়ান, বিরাট সিদ্ধান্ত নবান্নের
West Bengal Government

শ্বেতপত্রে সরকারের কাজের খতিয়ান, বিরাট সিদ্ধান্ত নবান্নের

শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা: সরকারি সূত্রে জানা গিয়েছে, শ্বেতপত্র তৈরির জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। পাশাপাশি রাজ্যে নতুন বিনিয়োগ আনার রূপরেখা তৈরি ও শিল্পোন্নয়নকে আরও গতি দিতে পৃথক একটি কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটির নেতৃত্বে থাকবেন শিল্পমন্ত্রী তাপস রায় (Tapas Roy)।

মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, রাজ্য সরকার চায় সাধারণ মানুষ সরাসরি জানতে পারুন, কোন কোন ক্ষেত্রে কতটা বিনিয়োগ এসেছে, কোন শিল্পে নতুন প্রকল্প গড়ে উঠছে এবং তার ফলে কত মানুষের কর্মসংস্থান হয়েছে। সেই লক্ষ্যেই শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বারুইপুর ‘এনকাউন্টার’-এর তদন্ত করবে সিআইডি

সরকারের দাবি, পূর্ববর্তী সরকারের আমলে বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রকৃত তথ্য প্রকাশ্যে আনা হয়নি। বিভিন্ন শিল্প সম্মেলনে ঘোষিত বিনিয়োগের বাস্তব চিত্র এবং কর্মসংস্থানের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছিল। সেই প্রেক্ষাপটে বর্তমান সরকার স্বচ্ছতা বজায় রাখতে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চায়।

সূত্রের খবর, শ্বেতপত্রে শুধু বর্তমান সরকারের কাজের হিসাবই নয়, আগের সরকারের আমলে বিভিন্ন দপ্তরে অনিয়ম বা দুর্নীতির অভিযোগের তদন্তের অগ্রগতিও তুলে ধরা হতে পারে। কোন দপ্তরে কী ধরনের অনিয়ম হয়েছে এবং তদন্তে কী তথ্য উঠে এসেছে, তারও উল্লেখ থাকতে পারে বলে প্রশাসনিক মহলের ইঙ্গিত।

এদিনের বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রীদের সেই বিষয়ে প্রাথমিক রূপরেখা জানানো হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট খসড়া প্রস্তুত হতে পারে বলেও জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888