HomeScrollবারাসতের গণ্ডি পেরিয়ে বনগাঁয় এসি লোকাল! ২০ অগস্ট থেকে বদলাচ্ছে রুট
Seakdha Bongaon ac local

বারাসতের গণ্ডি পেরিয়ে বনগাঁয় এসি লোকাল! ২০ অগস্ট থেকে বদলাচ্ছে রুট

বারাসত পর্যন্ত চলা এসি লোকালের যাত্রাপথ আরও দীর্ঘ হচ্ছে। রেলের সিদ্ধান্ত কার্যকর হলে আগামী ২০ অগস্ট থেকেই শিয়ালদহ থেকে সরাসরি বনগাঁ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। ফলে দীর্ঘপথের নিত্যযাত্রীদের জন্য বাড়বে আরামদায়ক যাতায়াতের সুযোগ।

ওয়েব ডেস্ক : শিয়ালদহ ডিভিশনের ট্রেন পরিষেবায় গুরুত্বপূর্ণ বদল আসতে চলেছে। এতদিন শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত চলা একটি এসি লোকাল (AC Local) এবার বনগাঁ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। নতুন রুটে পরিষেবা শুরু হলে শিয়ালদহ-বনগাঁ (Sealdah-Bongaon) শাখার যাত্রীদের জন্য এটি হবে বাড়তি একটি এসি লোকাল।

৩৩৪৪৯ নম্বরের শিয়ালদহ-বারাসত লোকালটি বর্তমানে সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে রওনা দেয়। বারাসত পৌঁছনোর পর ট্রেনটি আর এগোয় না। কিন্তু যাত্রীসংখ্যা প্রত্যাশামতো না হওয়ায় পরিষেবাটিকে আরও কার্যকর করতে যাত্রাপথ বাড়ানোর প্রস্তাব ওঠে। সেই প্রস্তাব বিবেচনা করেই বনগাঁ পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন পরিষেবার ক্ষেত্রে এখনও রেলের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ হয়নি। তবে সূত্রের খবর, শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটের সময়টিই আপাতত বহাল থাকতে পারে। বনগাঁ থেকে ফেরার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা ৩৫ মিনিটের কাছাকাছি। ট্রেনটি শিয়ালদহে পৌঁছতে পারে দুপুর ২টা ২৫ মিনিটে।

আরও খবর : খারাপ আবহাওয়ায় বাতিল মুখ্যমন্ত্রীর শুভেন্দুর গোসাবা সফর, গোসাবায় পতাকা তুললেন জেলাশাসক

শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত ইতিমধ্যেই একটি এসি লোকাল (AC Local) পরিষেবা রয়েছে। তার সঙ্গে বারাসতগামী ট্রেনটি বনগাঁ পর্যন্ত বাড়লে এই রুটে এসি লোকালের সংখ্যা আরও বাড়বে। ফলে শিয়ালদহ-বনগাঁ শাখার যাত্রীদের বিশেষ করে দিনের বেলায় যাতায়াতের ক্ষেত্রে নতুন একটি বিকল্প তৈরি হবে।

রেল সূত্রের খবর, নতুন রুটে পরিষেবা চালুর আগে সময়সূচি নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে। কোনও পরিবর্তন হলে সেই অনুযায়ী ট্রেন চলবে। তবে ২০ অগস্ট থেকে পরিষেবা সম্প্রসারণের সম্ভাবনায় ইতিমধ্যেই শিয়ালদহ-বনগাঁ শাখার যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News