Wednesday, May 13, 2026
HomeBig newsকলকাতার সিপি হচ্ছেন সুপ্রতীম সরকার
Kolkata Police Commissioner

কলকাতার সিপি হচ্ছেন সুপ্রতীম সরকার

ডিরেক্টর সিকিউরিটি হচ্ছেন মনোজ ভার্মা

কলকাতা: কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) পদ থেকে মনোজ ভার্মাকে (Manoj Verma) সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মনোজকে সরিয়ে কলকাতার পুলিশ কমিশনার করা হল আইপিএস অফিসার সুপ্রতীম সরকারকে (Supratim Sarkar)। অনেক দিন পর কলকাতার নগরপাল হলেন একজন বাঙালি পুলিশ কর্তা।অতীতে বামফ্রন্ট জমানায় বুদ্ধদেব ভট্টাচার্যের আস্থাভাজন আইপিএস অফিসার ছিলেন সুপ্রতীম।

কলকাতা পুলিশে বড়সড় রদবদল করা হল।বিভিন্ন থানার ও বিভাগের ৫২ জন পুলিশ আধিকারিকদের বদলি করা হল।একাধিক থানার ওসিদের রদবদল করা হল। রদবদল করা হল একাধিক থানার অ্যাডিশনাল ওসি দের। রদবদল করা হল এসটিএফ, ইবি, এস বি পুলিশ আধিকারিকদেরও। মনোজ ভার্মাকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরালেও তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল। নতুন ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ ভার্মা। এই পদে ছিলেন সিনিয়র আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে। তাঁকে রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি পদে নিয়োগ করা হচ্ছে। সুপ্রতীম সরকার ছিলেন এডিজি আইনশৃঙ্খলা। তাঁকে কলকাতার পুলিশ কমিশনার করায় নতুন এডিজি আইনশৃঙ্খলা হলেন আইপিএস অফিসার বিনীত গোয়েল।

অন্যদিকে, অনুজ শর্মাকে করা হয়েছে ডিজি (অগ্নি), সিদ্ধনাথ গুপ্তকে করা হয়েছে ডিজি (কারা)। ডিজি (হোমগার্ড) করা হয়েছে নটরাজন রমেশবাবুকে।হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে ব্যারাকপুরের কমিশনার করা হয়েছে। তাঁর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আকাশ মেঘেরিয়াকে। অন্যদিকে, ব্যারাকপুরের সিপি মুরলীধরকে নিয়ে আসা হয়েছে বিধাননগরে। বিধানগরের সিপি মুকেশকে মুর্শিদাবাদ-জঙ্গিপুর রেঞ্জের আইজি করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাভালগিকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান রেঞ্জের আইজি করে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে, সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাওকে। অলোক রাজোরিয়াকে ডিআইডি (ট্রাফিক) থেকে নিয়ে যাওয়া হয়েছে বারাসতের ডিআইজি করে। বারাসতের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়কে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

আরও পড়ুন: রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযূষ পান্ডে

জানা যাচ্ছে, কলকাতা পুলিশের ৫২ জন ইন্সপেক্টরের রদবদল করল লালবাজার। তাঁদের মধ্যে ৪৭ জনই কলকাতার বিভিন্ন থানার ওসি ও অতিরিক্ত ওসি। এ ছাড়াও শহরের আটটি মহিলা থানার ওসিরও রদবদল হয়েছে। এ ছাড়াও ১১ জন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার ও চারজন মহিলা অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনারেরও লালবাজার বদলি করেছে। পুলিশের সূত্রে খবর, পঞ্চসায়র থানার ওসি সঞ্জয় মুখোপাধ‌্যায় হলেন দক্ষিণ বন্দর থানার ওসি। পঞ্চসায়র থানার নতুন ওসি হলেন হেস্টিংস থানার ওসি চৈতন চাপাইর। হেস্টিংস থানার নতুন ওসি হলেন সুব্রত দাস, যিনি ছিলেন দক্ষিণ বন্দর থানার ওসি।

বেলেঘাটা থানার ওসি প্রসেনজিৎ পোদ্দার হলেন আমহার্স্ট স্ট্রিট থানার ওসি। আমহার্স্ট স্ট্রিট থানার ওসি সৈকত নিয়োগী হলেন বেহালা থানার নতুন ওসি। ফুলবাগান থানার ওসি সুরজিৎ বন্দ্যোপাধ‌্যায় হলেন হরিদেবপুর থানার ওসি। ফুলবাগান থানার নতুন ওসি হলেন অলোক সরকার, যিনি নিউ আলিপুর থানার ওসি ছিলেন। নিউ আলিপুর থানার নতুন ওসি হলেন সুভাষ মণ্ডল। চারু মার্কেট থানার ওসি সমরেন্দ্র চক্রবর্তী গিরিশ পার্ক থানার নতুন ওসি হলেন। গিরিশ পার্ক থানার ওসি হীরক দলপতি হলেন পার্ক স্ট্রিট থানার ওসি। চারু মার্কেট থানার নতুন ওসি হলেন সুশান্ত কুণ্ডু, যিনি তারাতলা থানার ওসি। পার্ক স্ট্রিট থানার ওসি বাপ্পাদিত‌্য নস্কর বউবাজার থানার নতুন ওসির পদে এলেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto