Wednesday, May 13, 2026
HomeScrollমুখে বলিরেখা, জনের পেশিবহুল চেহারাটার কী দশা!
John Abraham

মুখে বলিরেখা, জনের পেশিবহুল চেহারাটার কী দশা!

ফিটনেস আইকনের নতুন লুক দেখে উদ্বিগ্ন অনুরাগীরা

ওয়েব ডেস্ক: জন আব্রাহাম (John Abraham) মানেই ছিল সুঠাম, পেশিবহুল শরীর আর গালে টোল ফেলা হাসি। বিদ্যুৎ জামওয়াল, অক্ষয় কুমার, টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘদিন ধরেই ‘ফিটনেস ফ্রিক’ তকমা জুড়ে রয়েছে তাঁর নামের পাশে। ‘জিসম’, ‘ধুম’-এর মতো ছবিতে শার্টলেস অবতারে নারীমনে ঝড় তোলা সেই ‘হ্যান্ডসাম হাঙ্ক’-এর চেহারাই এবার নেটভুবনে চর্চার কেন্দ্রে।বলিউড অভিনেতার চেহারা দেখেই কিনা আঁতকে উঠল নেটভুবন!

জন আব্রাহামের জিসম’, ‘ধুম’-এর মতো ছবিতে শরীরী গড়নে, শার্টলেস অবতারে আগুন ধরিয়েছিলেন। যাঁর নাম শুনলেই নারীমনে ‘হ্যান্ডসাম হাঙ্ক’ শব্দটি উচ্চারিত হত। হঠাৎ করেই জনের সাম্প্রতিক চেহারা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। সদ্য ভাইরাল হওয়া একটি ছবিতে জন আব্রাহামের বদলে যাওয়া লুক দেখে রীতিমতো আঁতকে উঠেছেন অনুরাগীরা। কালো টি-শার্ট ও প্যান্টে দেখা গিয়েছে জনকে। হাতের পেশিতে এখনও দৃঢ়তা চোখে পড়লেও, মুখের চেহারায় এসেছে স্পষ্ট পরিবর্তন। ওজন অনেকটাই কমে গিয়েছে। মাথায় কাঁচাপাকা চুল, মুখে বলিরেখা—এই অবতারে জনকে দেখতে অভ্যস্ত নন দর্শকরা। স্বাভাবিকভাবেই চমকে উঠেছেন তাঁর ভক্তরা।২০২৩ সালের ‘পাঠান’ ছবিতেও ভয় ধরানো অ্যাকশন দৃশ্যে দর্শকদের শিহরিত করেছিলেন জন।

আরও পড়ুন: মুম্বই বিমানবন্দরে হঠাৎ আটকানো হল শাহরুখকে

নায়ককেই এমন ‘জরাজীর্ণ’ চেহারায় দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—সব ঠিক তো? কেউ বলছেন ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তায় বানানো নয় তো?” আর এক জনের মন্তব্য, “হঠাৎ ওজন কমে যাওয়ার কারণেই মুখে বয়সের ছাপ এতটা স্পষ্ট হয়ে উঠেছে।”তবে সমর্থনের সুরও শোনা গিয়েছে। এক অনুরাগী লিখেছেন, “জনের বয়স এখন ৫৪। এই বয়সে চেহারায় বদল আসা খুবই স্বাভাবিক। দয়া করে ওঁকে নিয়ে নেতিবাচক মন্তব্য করবেন না। এই বিষয়ে জন আব্রাহামের তরফে এখনও কোনও ব্যাখ্যা আসেনি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto