Saturday, March 7, 2026
HomeScrollপরীক্ষাকেন্দ্রে পৌঁছেই অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী

পরীক্ষাকেন্দ্রে পৌঁছেই অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী

কোয়েল মন্ডল (নামখানা): পরীক্ষাকেন্দ্রে পৌঁছে অসুস্থ হয়ে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী (Secondary Examinee) । তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে ওই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (Dwariknagar primary health)।

নামখানা ব্লকের মৌসুনি দ্বীপের বালিয়াড়া কিশোর হাই স্কুলের (Baliara Kishore High School) মাধ্যমিক পরীক্ষার্থী পিউ দাস (Piu Das) 

। এই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের এবারের পরীক্ষা সেন্টার নামখানা ব্লকের নারায়নীতলা ধনেশ্বর শিক্ষা সদন স্কুল। বালিয়াড়া কিশোর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পিউ আজ পৌনে দশটা নাগাদ তার পরীক্ষা কেন্দ্র নারায়নীতলা ধনেশ্বর শিক্ষা সদনে পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়ে।

আরও পড়ুন: মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরলেন রাজীব কুমার

প্রবল শ্বাসকষ্ট ও খিঁচুনি শুরু হয়। পরীক্ষা কেন্দ্রে থাকা চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করেন। অবস্থার অবনতি হলে কোনরকম ঝুঁকি না নিয়ে পুলিশ প্রশাসন এবং পরীক্ষকরা ওই অসুস্থ পরীক্ষার্থীকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

অসুস্থ পরীক্ষার্থীর সঙ্গে প্রশ্নপত্র নিয়ে দ্বারিকনগর হাসপাতালে উপস্থিত হন পরীক্ষক এবং পুলিশ প্রশাসন। আপাতত অসুস্থ এই পরীক্ষার্থীর চিকিৎসা শুরু করেছেন চিকিৎসকেরা। হাসপাতালে ওই পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের যাবতীয় ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তবে ওই পরীক্ষার্থী এই মুহূর্তে পরীক্ষা দিতে পারবে কিনা তা এখনও স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80