Thursday, March 12, 2026
HomeScrollকুলপিতে তৃণমূলের ব্লক যুব সভাপতির উপর হামলা, আহত কাকাও

কুলপিতে তৃণমূলের ব্লক যুব সভাপতির উপর হামলা, আহত কাকাও

কোয়েল মন্ডল, কুলপি: বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে একা পেয়ে তৃণমূলের ব্লক যুব সভাপতিকে (Trinamool Block Youth President)  পিটিয়ে খুনের চেষ্টা করল একদল দুষ্কৃতী। রবিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার (Kulpi Police Station) শ্যামপুরচক মোড়ে (Shyampurchak) । বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন শামসুরের কাকা।

অচৈতন্য অবস্থায় কুলপি ব্লকের তৃণমূলের যুব সভাপতি শামসুর আলম মীরকে (Shamsur Alam Mir) উদ্ধার করে কুলপি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। মাথায় আঘাত থাকায় রাতেই স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। অন্যদিকে কাকা রাজের শেখ কুলপি ব্লক হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: ফের ভূমিকম্প! কেঁপে উঠল এলাকা

রাতেই কুলপি থানায় তৃণমূলের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জখম যুব সভাপতি স্ত্রী।

অভিযুক্তরা সকলেই কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। সংগঠন কার হাতে থাকবে তা নিয়ে বেশ কয়েক মাস ধরে বিধায়ক গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি গোষ্ঠীর গন্ডগোল চলছিল বলে তৃণমূল সূত্রের খবর। ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছেন কুলপির ব্লক সভাপতি সভাপতি সুপ্রিয় হালদার। বিধায়ক যোগরঞ্জন হালদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast