Friday, June 12, 2026
HomeBig newsSIR-এ বাদ পড়া নামের আপিল শুনবেন কারা? ১৫০ বিচারপতির তালিকা তৈরি করল...
SIR

SIR-এ বাদ পড়া নামের আপিল শুনবেন কারা? ১৫০ বিচারপতির তালিকা তৈরি করল হাইকোর্ট

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে এগোল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ইতিমধ্যেই প্রায় ১৫০ জন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকা থেকেই বাছাই করে বিশেষ বেঞ্চ গঠন করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

ওই বিশেষ বেঞ্চে কতজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নেবেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই বেঞ্চ মূলত সেই সব মামলার শুনানি করবে, যেখানে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা আপিল জানিয়েছেন।

আরও পড়ুন: প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন

সূত্রের খবর, তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এমন সব বিচারপতিদের নাম যারা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি বা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন। পাশাপাশি, কলকাতা হাইকোর্ট থেকে অন্য রাজ্যের হাইকোর্টে স্থানান্তরিত হয়ে সেখানে প্রধান বিচারপতি বা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদে থেকে অবসর নেওয়া বিচারপতিরাও রয়েছেন এই তালিকায়। এছাড়া অন্য রাজ্যের হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে এসে প্রধান বিচারপতি বা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ করে অবসর নেওয়া বিচারপতিদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গিয়েছে, বিশেষ বেঞ্চ গঠনের বিষয়টি নিয়ে আগামীকাল হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে পারেন নির্বাচন কমিশনের (Election Commission) প্রতিনিধিরা। ওই বৈঠকের পরই বিশেষ বেঞ্চের গঠন ও কাজের পদ্ধতি সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত সামনে আসতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d