Friday, June 12, 2026
HomeScrollবিশ্বকাপে ১৪ উইকেট নিয়েও শীর্ষস্থান হারালেন বরুণ!
Varun Chakaravarthy

বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েও শীর্ষস্থান হারালেন বরুণ!

প্রথমে রয়েছেন আফগানিস্তানের বোলার রশিদ খান!

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) সঙ্গে যুগ্মভাবে শীর্ষে তিনি। কিন্তু এর পরেও শীর্ষস্থান হারালেন বরুণ। অন্যদিকে, চলতি বিশ্বকাপে সব থেকে খারাপ খেলেও ব্যাটারদের তালিকাতে শীর্ষেই রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তার পরেই দ্বিতীয় নম্বরে রয়েছেন ঈশান কিষান (Ishan Kishan)।

বরুণ বিশ্বকাপে ১৪ উইকেট নিলেও, রান আটকাতে পারেননি। তিনি ম্যাচ খেলেছেন ৯টি। কিন্তু রান দিয়েছেন ২৮৭। সেই কারণে পয়েন্ট কমেছে তাঁর। আইসিসি (ICC) তালিকায় বরুণের পয়েন্ট ৭৪০। আর এই তালিকায় প্রথমে রয়েছেন আফগানিস্তানের বোলার রশিদ খান। তালিকায় তাঁর পয়েন্ট ৭৫৩।

আরও খবর : IPL নিয়ে বড় আপডেট দিলেন BCCI সেক্রেটারি!

মূলত, সুপার ৮-এ ভালো বল করলেও, ম্যাচ যত এগিয়েছে। ততই বোলিংয়ের দাপট কমেছিল বরুণের (Varun Chakaravarthy)। তিনি সেমিফাইনালে ৪ ওভারে দিয়েছিলেন ৬৪ রান। এছাড়া ফাইনালে ১ উইকেট পেলেও, ৩ ওভারে দিয়েছেন ৩৯ রান। যার কারণে আইসিসি ক্রম তালিকায় তিনি দ্বিতীয় স্থানে নেমে এসেছেন।

অন্যদিক, বোলারদের তালিকায় প্রথম দশের মধ্যে বরুণ ছাড়া আরও একজন ভারতীয় বোলার রয়েছেন। তিনি হলেন ভারতের জোরে বোলার জসপ্রীত বুমরা। চলতি বিশ্বকাপে তিনি ১৪টি উইকেট নিয়েছেন। বুমরার কারণে সেমিফাইনালে হারতে হারতে বেঁচে গিয়েছে ভারত। অন্যদিকে ফাইনালেও তিনি চারটি উইকেট নিয়েছেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d