Tuesday, August 18, 2026
HomeScrollকেমন হবে KKR-এর প্লেয়িং ইলেভেন? এবারেও কি রাহানেই ক্যাপ্টেন? দেখুন বড় আপডেট
Kolkata Knight Riders Playing XI

কেমন হবে KKR-এর প্লেয়িং ইলেভেন? এবারেও কি রাহানেই ক্যাপ্টেন? দেখুন বড় আপডেট

ব্যাটিং থেকে বোলিং- সব দিক থেকেই এবার মোটামুটি ‘ব্যালান্সড’ কলকাতা নাইট রাইডার্স

কলকাতা: বিশ্বকাপ শেষ হতেই বেজে গিয়েছে আইপিএল-এর (IPL 2026) রিংটোন। নতুন মরসুমে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতবার প্রত্যাশা পূরণ হয়নি, তাই এবার দল সাজানো হয়েছে নতুন পরিকল্পনায়। রাসেলের মতো দলের অনেক পুরানো সদস্য এবার আর পার্পল জার্সি গায়ে মাঠে নামবেন না। তবে এবার ব্যাটিং থেকে বোলিং- সব দিক থেকেই মোটামুটি ‘ব্যালান্সড’ দল গড়ার চেষ্টা করেছে নাইট ম্যানেজমেন্ট।

দলের শক্তি বাড়াতে এবার কলকাতার হয়ে খেলবেন বিশ্ব ক্রিকেট মাতিয়ে আসা একাধিক তরুণ ক্রিকেটার। সেই তালিকায় প্রথম নামটা হয়তো থাকবে ফিন অ্যালনের (Finn Allen)। কিছুদিন আগেই বিশ্বকাপের সেমিফাইনালে ইডেনের ‘মহানায়ক’ হয়ে উঠেছিলেন নিউজিল্যান্ডের এই বিস্ফোটক ওপেনার। তাঁর ৩৩ বলে সেঞ্চুরির সেই ইনিংসটা ক্রিকেটের নন্দনকাননে এখনও বেশ টাটকা। ওপেনিংয়ে তাঁর সঙ্গী হতে পারেন নিউজিল্যান্ডের আরেক ‘ইয়ং ট্যালেন্ট’ টিম সেইফার্ট (Tim Seifert)।

আরও পড়ুন: আইপিএলের প্রথম পর্বের ম্যাচের সূচি ঘোষণা বিসিসিআইয়ের

সেই সঙ্গে এবার অলরাউন্ড বিভাগেও রয়েছে বড় চমক রেখেছে নাইট শিবির। এবারের তাঁদের বড় সংযোজন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। এছাড়াও দলের মিডল অর্ডারে অজিঙ্ক রাহানের সঙ্গে দেখা যেতে পারে তরুণ মুম্বই ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশীকে (Angkrish Raghuvanshi)। এবার নাইটদের ফিনিশারের ভূমিকায় তো রয়েইছেন ভারতের বিশ্বকাপজয়ী তারকে রিঙ্কু সিং (Rinku Singh)। ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে লোয়ার অর্ডারে দেখা যেতে পারে রমনদীপ সিংকেও (Ramandeep Singh)।

দলের বোলিং বিভাগে দলের প্রধান অস্ত্র বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। আইসিসি-র তালিকায় সিংহাসনচ্যুত হয়ে নাইট জার্সিতে হারানো সম্মান ফিরে পেতে মরিয়া থাকবেন ভারতের আরেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার। তবে বোলিং ইউনিটে অভিজ্ঞতার ভারটা থাকছে সুনীল নারিনের (Sunil Narine) হাতেই। পেস আক্রমণে ফের দেখা যেতে পারে বৈভব আরোরাকে (Vaibhav Arora)। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটার আকাশ দীপকেও (Akash Deep) দেখা যেতে পারে বোলিং ইউনিটে।

কেকেআর-এর (KKR) অধিনায়ক হিসেবে আবারও ভরসা রাখা হতে পারে অজিঙ্ক রাহানের উপরেই। গত মরশুমে দল সাফল্য না পেলেও তাঁর অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণে আস্থা রাখতে পারে নাইট টিম ম্যানেজমেন্ট। এখন দেখার, মাঠের পারফরম্যান্সে কতটা সফল হয় নাইট বাহিনী।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor