HomeScrollপুজোয় বক্স অফিসে ‘বহুরূপী’, সঙ্গে যিশু-শিবপ্রসাদ

পুজোয় বক্স অফিসে ‘বহুরূপী’, সঙ্গে যিশু-শিবপ্রসাদ

ফিরছে বিক্রম, ঝিমলির জুটি!

কলকাতা: ২৪ সালের পুজোর বক্স অফিসে ‘গেমচেঞ্জার’ হিসেবে নাম লিখিয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ (Bohurupi)। বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন মাইকফলক ছুঁয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবি। বক্স অফিসে বিরাট লক্ষ্মীলাভ করে। ১০০ দিন পরেও বহু প্রেক্ষাগৃহের বাইরে ঝুলতে দেখা যায় ‘হাউজফুল’ বোর্ড। দু’বছর পর আবারও পুজোর পর্দায় আসছে ‘বহুরূপী’রা। তবে এবার ডাকাতি হবে আরও বড় পরিসরে।

বৃহস্পতিবার ‘দেশু’ জুটি নয় মাস আগাম টিকিট দেওয়া শুরু করতেই পুজোর বক্স অফিস লুটের হুঁশিয়ারি দাগল উইন্ডোজ! যিশু বনাম শিবপ্রসাদের ডাকাতিযুদ্ধে এবার যে খেলা আরও জমে ক্ষীর হবে।পঁচিশ বসন্ত কাটিয়ে এবারের ভাঁড়ারে যে একগুচ্ছ সিনেচমক রেখেছেন প্রযোজক-পরিচালকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Chatterjee), সেকথা গত ডিসেম্বরেই জানা গিয়েছিল। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’, ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’, ‘ফ্যামিলিওয়ালা’ আসার খবর চাউর হয়েছে আগেই। এর মধ্যে, বহু প্রতীক্ষিত ‘বহুরূপী:দ্য গোল্ডেন ডাকু’-তে থাকছে বড় চমক। যে সিনেমার সবথেকে বড় চমক নিঃসন্দেহে যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। আবির চট্টোপাধ্যায়ের পরিবর্তে এবার ‘বিক্রম’ শিবপ্রসাদের সম্মুখ সমরে তিনি।

আরও পড়ুন:লালপেড়ে সাদা শাড়িতে ঝড় তুললেন স্বস্তিকা

যদিও অভিনেতার চরিত্র সম্পর্কে খুব একটা ভাঙতে নারাজ নির্মাতারা তবে খবর, সিক্যুয়েলে বড়চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। ‘বহুরূপী’ ফ্রাঞ্চাইজির নতুন ছবিতে রয়েছে একগুচ্ছ চমক। বিক্রম আর ঝিমলির ম্যাজিক আবারও দেখতে পাবে দর্শক। শিবপ্রসাদ, কৌশানী মুখোপাধ্যায় ছাড়াও এবারের নতুন আকর্ষণ যিশু সেনগুপ্ত। পরিচালনার পাশাপাশি, ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র গল্প ও চিত্রনাট্য লিখেছেন নন্দিতা ও শিবপ্রসাদ। সংলাপ লিখেছেন শিবপ্রসাদ। এছাড়াও রয়েছেন ইন্ডাস্ট্রির নামকরা কলাকুশলীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News