HomeScrollবিচ্ছেদ ঘোষণার পরই দিশা-মৌনীর ‘মালাবদল’, হইচই নেটপাড়ায়
Mouni Roy

বিচ্ছেদ ঘোষণার পরই দিশা-মৌনীর ‘মালাবদল’, হইচই নেটপাড়ায়

'আমি আমার সারাজীবনের মতো সঙ্গিনীকে পেলাম' দিশার সঙ্গে ছবি দিয়ে পোস্ট মৌনীর

ওয়েব ডেস্ক: সদ্য অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy) ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার যৌথ ভাবে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন। লোকজন তাঁদের সম্পর্ক ভাঙার নেপথ্যে দায়ী করেছেন মৌনীর প্রিয় বান্ধবী দিশা পটানীকে (Disha Patani)। এরপর মৌনীর পোস্ট হইচই ফেলে দিয়েছে। দিশা পাটানি এখন ‘বান্ধবী’ থেকে ‘জীবনসঙ্গী’! সোশাল মিডিয়ায় যুগলের ছবি ভাইরাল হতেই শোরগোল নেটপাড়াতে। ইস্কনের মন্দিরের সিঁড়িতে বসে চোখে চোখ, দুজনের গলাতেই মালা! দিশার মুখের চওড়া হাসির মধ্যেই যেন রহস্যের গন্ধ! ভগবানের দরবারেই ‘মালাবদল’ করে নতুন জীবনে পদার্পণ?

একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ইস্কন মন্দিরে বসে আছেন মৌনী ও দিশা। নেটপাড়ার একাংশের দাবি, মৌনী নাকি দিশাকে নিয়ে পোস্ট করে লেখেন, ‘‘জীবনের একটা অধ্যায় শেষ। আমি আমার সারাজীবনের মতো সঙ্গিনীকে পেলাম। এ বার আমাদের ভালবাসা পূর্ণতা পাবে। এ বার সারাজীবনের মতো একসঙ্গে থাকা শুরু করব।’’ছবিতে দেখা গিয়েছে ইস্কনের মন্দিরের সিঁড়িতে বসে চোখে চোখ, দুজনের গলাতেই মালা! বঙ্গললনা মৌনীর পরনে শাড়ি আর খোলা চুলে সালোয়ার পরিহিতা দিশার মুখের চওড়া হাসি। দিশা আর মৌনী ২০২৫ সালে ইস্কনের মন্দিরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁরা ছবিও তুলে সোশাল মিডিয়ায় পোস্টও করেন। কিন্তু, ছবির ক্যাপশনের লেখাটা বিকৃত করে ইমেজ নষ্ট করা হচ্ছে বলে দাবি।

[youtube-feed feed=1]
Read More

Latest News