HomeScrollপ্রসেনজিতের বাড়িতে সুকান্ত মজুমদার, কী কথা হল?
Sukanta Majumder at Prosenjit House

প্রসেনজিতের বাড়িতে সুকান্ত মজুমদার, কী কথা হল?

ভোটের আগে প্রসেনজিৎকে ঘিরে নতুন কোনও সমীকরণ দেখতে চলেছে টলিপাড়া?

কলকাতা: ‘পদ্মশ্রী’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ‘উৎসব’-এ গিয়ে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। উপস্থিত ছিলেন রাজ্য কালচারাল সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষ। পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ। সেই প্রেক্ষিতেই ফুলের তোড়া, মিষ্টি-সহযোগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে শনিবার তাঁর বালিগঞ্জের বাসভবনে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক বিভাগের প্রধান তথা অভিনেতা রুদ্রনীল ঘোষও। এরপরই টলিউডে শোরগোল শুরু হয়েছে। তাহলে কী ভোটের আগে প্রসেনজিৎকে ঘিরে নতুন কোনও সমীকরণ দেখতে চলেছে টলিপাড়া?

আরও পড়ুন:গানের ছন্দে অ্যাকশনের গল্প, বাংলা ও কান্নাডে নজির গড়ল ঈশান মজুমদারের ‘একবার এসো’

জানা গিয়েছে, প্রসেনজিতের সঙ্গে সুকান্ত মজুমদারের শনিবারের এই সাক্ষাৎ ছিল একেবারেই সৌজন্যমূলক। বরং অভিনেতা পদ্মশ্রী সম্মান পাওয়ায়, প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতেই তাঁর বাড়িতে গিয়েছিলেন সুকান্ত ও রুদ্রনীলরা। এদিন প্রসেনজিতের হাতে একটি রামলালার মূতি তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার। বেশ কিছুক্ষণ প্রসেনজিতের বাড়িতে ছিলেন সুকান্ত ও রুদ্রনীল। সিনেমা জগত, অভিনয় নিয়ে মূলত তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। হালকা মেজাজেই উঠে এসেছে রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতির কথাও।সুকান্ত বলেন, ‘এর সঙ্গে রাজনীতি জড়াবেন না। পদ্মপুরস্কার পেলে অভিনন্দন জানাতে যাই। প্রসেনজিৎদা বাংলার সিনেমার মহীরূহ’।

[youtube-feed feed=1]
Read More

Latest News