HomeBig newsচিৎপুরে কারখানায় ভয়াবহ আগুন
Chitpur Fire

চিৎপুরে কারখানায় ভয়াবহ আগুন

বন্ধ রাসায়নিক কারখানা থেকে আগুনের সূত্রপাত, নিয়ন্ত্রণে ১০টি দমকলের ইঞ্জিন

ওয়েব ডেস্ক : রবিবার ছুটির দুপুরে চিৎপুরের (Chitpur) নবাবপল্লিতে বড়সড় অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়াল। একটি দীর্ঘদিনের বন্ধ রাসায়নিক কারখানা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আগুন (Fire) পাশের একাধিক কারখানায় ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

স্থানীয় সূত্রে খবর, বেলা সাড়ে ১১টা নাগাদ কারখানায় আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। কিন্তু সরু রাস্তা ও ঘনবসতিপূর্ণ এলাকার কারণে আগুনের কাছে পৌঁছনো এবং জল দিয়ে কাজ চালানোয় সমস্যা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পরে আরও ইঞ্জিন আনা হয়। মোট ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে।

আরও খবর : ক্যামাক স্ট্রিট কাণ্ডে হুমায়ুন কবীরকে পুলিশের নোটিস, ৯ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ

আগুন ছড়িয়ে পড়তেই আশপাশের কারখানার কর্মীরা তড়িঘড়ি করে বিভিন্ন সামগ্রী বাইরে বের করে আনতে শুরু করেন। বন্ধ রাসায়নিক কারখানার ভিতরে থাকা বেশ কিছু জিনিস আগুনে পুড়ে যায়। একই এলাকায় কারখানার পাশাপাশি বসতি থাকায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক তৈরি হয়।

অগ্নিকাণ্ডের নেপথ্যে কী কারণ, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি।

[youtube-feed feed=1]
Read More

Latest News