Monday, April 13, 2026
HomeScrollইউনুস সরকারের বিরুদ্ধে পথে নামছে বিএনপি! এবার কী হবে?

ইউনুস সরকারের বিরুদ্ধে পথে নামছে বিএনপি! এবার কী হবে?

ওয়েব ডেস্ক: শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পরেও পুরোপুরি শান্তি ফেরেনি বাংলাদেশে (Bangladesh)। কয়েকদিন আগেই ফের ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানী ঢাকা। আর এবার জাতীয় সংসদ নির্বাচনের (General Election) আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (BNP) আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বুধবার এক বক্তব্যে জানিয়েছেন, “সরকারের ভুল শুধরে সঠিক পথে আনতে এবং রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করতে দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি।”

দীর্ঘদিন ধরেই বিএনপির অন্তর্বর্তী সরকারের (Interim Government) বিরুদ্ধে পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার অভিযোপ তুলে আসছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গত ডিসেম্বরেই ইউনুস সরকারের (Mohammed Yunus) বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন। তখন তিনি বলেছিলেন, “৫ আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায়বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে।”

আরও পড়ুন: বাংলাদেশে লিফলেট বিলি সহ জোরদার আন্দোলনে নামছে হাসিনার দল

এদিকে গত ১৬ আগস্ট মুক্তিযুদ্ধের বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এক ভাষণে সম্ভাব্য নির্বাচনের সময়সীমা নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘সব শর্ত পূরণ করা হলে ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন করা যেতে পারে।” তবে পরদিন ইউনুসের প্রেস সচিব এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানান, নির্বাচন ২০২৬ সালের জুনের পরেও হতে পারে।

এই বক্তব্যের পরপরই বিএনপির সিনিয়র নেতারা ক্ষোভ প্রকাশ করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। তাঁরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে সময়ক্ষেপণ করছে যাতে নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত না হয়। এদিকে সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয়েছে যে, তাঁরা শিঘ্রই মাঠে আন্দোলনে নামতে প্রস্তুত হচ্ছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/