Thursday, May 28, 2026
HomeScrollচ্যাম্পিয়ন্স লিগ: নক আউটে কারা? বিদায় নিল কারা?

চ্যাম্পিয়ন্স লিগ: নক আউটে কারা? বিদায় নিল কারা?

ওয়েব ডেস্ক: সাঙ্গ হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) লিগ ফেজ। আটটি করে ম্যাচের শেষ প্রথম ২৪টি দল নক আউট পর্বে পৌঁছল। ২৫ থেকে ৩৬ নম্বর স্থানে শেষ করা ১২টি দল টুর্নামেন্ট থেকে বিদায় নিল। তারা ইউরোপা লিগেও (Europa League) স্থান পাবে না, এ মরসুমের মতো ইউরোপীয় ফুটবলের স্বাদ থেকে তারা বঞ্চিত।

প্রথম ২৪টি দলের সবাই সরাসরি শেষ ষোলোয় পৌঁছয়নি, হিসেব এত সরল নয়। সরাসরি শেষ ষোলোর যোগ্যতা অর্জন করতে পেরেছে প্রথম আটে শেষ দলগুলি। ৯ থেকে ২৪ দলগুলি দুই পর্ব মিলিয়ে নক আউট ম্যাচ খেলবে। সেখান থেকে আটটি দল শেষ ষোলোয় যাবে।

আরও পড়ুন: রঞ্জি ট্রফিতে কোহলির পারফরম্যান্স, জেনে নিন এক নজরে 

৯ থেকে ২৪ নম্বরে দলগুলির মধ্যে আবার দুটো ভাগ করা হয়েছে। ৯ থেকে ১৬ নম্বর পর্যন্ত দলগুলি বাছাই এবং ১৭ থেকে ২৪ অবাছাই। একটি বাছাই দলের সঙ্গে খেলা পড়বে একটি অবাছাই দলের। শুক্রবার এই নক আউট প্লে অফের লটারি হবে। তবে এটা আগে থেকেই জানা যে, নবম এবং দশম স্থানাধিকারী দল প্লে অফে ২৩ অথবা ২৪ নম্বরের দলের মুখোমুখি হবে। ১১ এবং ১২ মুখোমুখি হবে ২১ কিংবা ২২ নম্বরের।

সরাসরি নক আউটে গেল যারা

লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লিল এবং অ্যাস্টন ভিলা।

নক আউট প্লে অফের বাছাই দল

আটালান্টা, বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি, পিএসজি এবং বেনফিকা।

নক আউট প্লে অফের অবাছাই দল

মোনাকো, ব্রেস্ট, ফায়ানুর্ড, জুভেন্তাস, সেল্টিক, ম্যান সিটি, স্পোর্টিং সিপি, ক্লাব ব্রুগ।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল যারা

ডায়নামো জাগ্রেব, স্টুটগার্ট, শাখতার, বোলোনা, বেলগ্রেড, স্টার্ম গ্রাজ, স্পার্টা প্রাহা, লাইপজিগ, জিরোনা, সালজবার্গ, ব্রাতিস্লাভা, ইয়ং বয়েজ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO