Friday, July 17, 2026
HomeScrollমহাকুম্ভে গাড়ি নিয়ে ‘নো এন্ট্রি’! রক্ত দেখে এবার টনক নড়ল যোগীর?

মহাকুম্ভে গাড়ি নিয়ে ‘নো এন্ট্রি’! রক্ত দেখে এবার টনক নড়ল যোগীর?

ওয়েব ডেস্ক: মহাকুম্ভে (Mahakumbh 2025) ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে (Stampede) ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, মৌনী অমাবস্যা উপলক্ষে কয়েক কোটি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে সমবেত হয়েছিলেন। অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে পড়ে, যার ফলে ঘটে এই বিপর্যয়। আর এই ঘটনার পর থেকেই যোগীরাজ্যের (Uttar Pradesh) প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দুর্ঘটনার পরপরই কড়া ব্যবস্থা নিল যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার। বুধবার রাতেই মুখ্যমন্ত্রী একটি জরুরি বৈঠক করেন, যেখানে উপস্থিত ছিলেন প্রয়াগরাজ, বারাণসী, অযোধ্যা, মির্জাপুর, জৌনপুর, চিত্রকূট, রায়বরেলি-সহ একাধিক জেলার উচ্চপদস্থ পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তারা। বৈঠকের পরই কুম্ভমেলার নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: কুম্ভস্নানে গিয়ে নিখোঁজ মা, চোখের জলে খুঁজে চলেছে মেয়ে

সূত্রের খবর, কুম্ভমেলায় ভিড় নিয়ন্ত্রণের জন্য উত্তরপ্রদেশ প্রশাসন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত, মেলা প্রাঙ্গণে সমস্ত যানবাহন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ভিভিআইপি পাসের অধিকারীদের জন্যও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বিশেষ পাস থাকলেও কেউ গাড়ি নিয়ে মেলাপ্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। শুধু তাই নয়, আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত শহরে গাড়ি চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা সমস্ত যানবাহন শহরে প্রবেশের আগেই আটকানো হবে।

এছাড়া, মেলায় রাস্তার পাশের স্টলগুলির কারণে যাতে যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেদিকেও কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহলদারি, যাতে নিরাপত্তা বজায় রাখা যায় এবং কোনও ধরনের বিশৃঙ্খলা না ঘটে। মেলাপ্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে খাবার ও পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot