Saturday, March 7, 2026
HomeScrollআজ হাইকমিশনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বাণিজ্য সম্মেলন, বৃহস্পতিতে অক্সফোর্ডে ভাষণ

আজ হাইকমিশনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বাণিজ্য সম্মেলন, বৃহস্পতিতে অক্সফোর্ডে ভাষণ

লন্ডন: একগুচ্ছ কর্মসূচি নিয়ে লন্ডনে (London) রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। আজ সোমবার হাই কমিশনের (High Commission) সঙ্গে বৈঠক দিয়ে শুরু হবে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি। মঙ্গলে বাণিজ্য সম্মেলন (Trade conference) । আগামী বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ভাষণ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার পর্যন্ত একটানা কর্মসূচি রয়েছে। তার মধ্যেই নিজের জরুরি বৈঠকের কাজগুলি সেরে ফেলবেন তিনি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে লন্ডন সফরে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডে প্রমুখ। পাশাপাশি রয়েছেন  WBTC-এর অফিসাররা। এছাড়া আছেন শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মোহানকা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গার। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন: ‘বিরাট কোহলি ওকে ক্ষমা করে দিক’ ছেলের গ্রেফতারিতে কাতর আর্জি মায়ের

হিথরো বিমানবন্দরে সমস্যার কারণে শনিবার সকালের পরিবর্তে সন্ধ্যায় রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র নিয়ে বিদেশ সফর বলে জানিয়ে দেন তিনি।

যাওয়ার আগে রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’ আগামী কয়েকদিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্বক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা শান্তিতে থাকবেন।”

রবিবার লন্ডন পৌঁছেই মুখ‌্যমন্ত্রী চলে যান বাকিংহ‌্যাম প‌্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেল। আগামী কয়েকদিন এটাই মুখ্যমন্ত্রীর ঠিকানা। এর আগে মুখ‌্যমন্ত্রী হয়েই এসেছিলেন বাকিংহ‌্যাম প‌্যালেসের আমন্ত্রণে। পরে আরও একবার ভগিনী নিবেদিতার স্মৃতিবিজড়িত বাড়িতে ব্লু প্লাগ লাগানোর অনুষ্ঠানে। মাঝে লন্ডন স্কুল অফ ইকনমিক্স-সহ আরও কিছু সংস্থার আমন্ত্রণ ছিল। এবার অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেবেন মুখ‌্যমন্ত্রী। এই বিষয়টি সামাজিক উন্নয়ন। বর্তমানে এই সামাজিক উন্নয়নে মমতার মডেল বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে।

এদিকে রাজ্যে নেই মুখ্যমন্ত্রী, কে সামলাবে দায়িত্ব। তার আগে থেকেই টাস্ক ফোর্স তৈরি করেছেন তিনি। সেখানে রয়েছেন বিবেক কুমার, অর্থসচিব প্রভাত মিশ্র, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80