Saturday, July 25, 2026
Homeবিনোদনসত্যিই কি বহু বছর পর বড় পর্দায় ফিরছেন 'দিদি নাম্বার ওয়ান'!

সত্যিই কি বহু বছর পর বড় পর্দায় ফিরছেন ‘দিদি নাম্বার ওয়ান’!

কলকাতা: টেলিভিশন শো করে তিনি অবশ্যই এখন জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু বড় পর্দায় একসময় প্রসেনজিত চট্টোপাধ্যায়ের বিপরীতে একের পর এক হিট ছবি দিয়ে ‘দিদি নাম্বার ওয়ান'(Didi No 1) রচনা ব্যানার্জি(Rachana Bannerjee) জনপ্রিয়তার আলোয় এসেছিলেন।টেলিভিশন শো ‘দিদি নাম্বার ওয়ান’ এর সেটে অনেকদিন পর রচনাকে প্রসেনজিতের(Prasenjit Chatterjee) সঙ্গে পেয়েছিল দর্শকরা। প্রসেনজিতের ‘আয় খুকু আয়'(Aye Khuku Aye) ছবির প্রমোশনে। দর্শকদের নিশ্চয়ই মনে আছে একসঙ্গে তারা বড় পর্দায় প্রায় ৩২ টি ছবিতে কাজ করেছিলেন। যার বেশিরভাগই ছিল হিট।  ছোট পর্দায় জুটিকে দেখে দর্শকরা যথেষ্ট আনন্দ পেয়েছিল।
প্রসেনজিতের কথায় সেদিন শোনা গিয়েছিল রচনার সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন তিনি। তবে এই ধরনের মঞ্চে এই প্রথম রচনার সঙ্গে দেখা হলো। সেদিন গল্প,কথায়,খেলায়, নাচে-গানে ‘দিদি নাম্বার ওয়ান’ জমিয়ে দিয়েছিল প্রসেনজিৎ-রচনা। বলা যেতে পারে রচনার এখন ব্র্যান্ড নেম ‘দিদি নাম্বার ওয়ান’।

আরও পড়ুন:সুস্মিতার দীর্ঘ দিনের বন্ধু রোহমান বলছেন ‘ওর পাশেই আছি’!

এরপর রাজনীতির আঙিনায় পা দিয়ে তিনি এখন তৃণমূল সাংসদও বটে। বহু বছর ধরে জনপ্রিয় ‘দিদি নাম্বার ওয়ান’ এর তিনি প্রধান মুখ। বহু বছর তিনি বড় পর্দায় কাজ করার সময়-সুযোগ করে উঠতে পারেননি। হুগলির সাংসদকে নাকি আবার নতুন করে বড় পর্দায় দেখা যাবে! রচনা নিজেই জানিয়েছেন এখনো সবকিছু ঠিক হয়নি। তবে বড় পর্দায় ফেরার ইচ্ছে আছে। সত্যি কথা বলতে কি এই মুহূর্তে সময় একদম নেই। হুগলি জেলায় যা যা অনুষ্ঠান হয় আমি আসার চেষ্টা করি। নিজের জনপ্রিয় তাকে কাজে লাগিয়ে আর নিবিড় জনসংযোগ এর মধ্যে দিয়ে ভোটযুদ্ধে জয়ী হয়ে রচনা বুঝিয়ে দিয়েছেন তারপর মানুষ ভরসা রাখতে পারে। রাজনীতিতে তার চেয়ে অভিজ্ঞতা বেশি ইন্ডাস্ট্রিতে তারই সতীর্থ লকেট চট্টোপাধ্যায়কে তিনি হারিয়ে দিয়েছেন ভোটে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99