Saturday, July 25, 2026
HomeScrollবরফ কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ একাধিক

বরফ কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ একাধিক

নৈহাটি: বরফ কারখানা (Naihati Ice Factory) থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস (Naihati Amonia Gas Leak) লিক হয়ে অসুস্থ বেশ কয়েকজন। নৈহাটি রাজেন্দ্রপুর এলাকায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রয়েছে একটি বরফ তৈরির কারখানা। সোমবার সকালে হঠাৎ করেই দেখা যায় ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। এলাকাবাসীদের দাবি বরফ তৈরির কারখানায় গ্যাসের পাইপের ছিদ্র হয়ে যায় আর তার থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হচ্ছে। আর তার ফলেই ধোয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা আশেপাশের বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের শারীরিক সমস্যাও দেখা গিয়েছে। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় শিবদাসপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ঘটনা নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: ‘বিরাট কোহলি ওকে ক্ষমা করে দিক’ ছেলের গ্রেফতারিতে কাতর আর্জি মায়ের

জানা গেছে, ভোররাত থেকে একটি বরফ তৈরির কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক করে। স্থানীয় বাসিন্দারা প্রাণহানির আশঙ্কায়, আতঙ্কে ঘরছাড়া হচ্ছেন। এলাকার লোকজন কারখানার মালিককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিষাক্ত গ্যাস এলাকায় ছড়াতেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি বিগত বেশ কয়েক বছর ধরেই এই কারখানায় বরফ তৈরি হচ্ছে কিন্তু কোন বারে এমন ঘটনা ঘটেনি কেন হঠাৎ করে এমন ঘটনা ঘটলো তা প্রশাসনিক পর্যায়ে খতিয়ে দেখা উচিত। এলাকায় এ ধরনের কারখানা তাঁরা থাকতে দেবেন না।

অন্য খবর দেখুন

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99