Sunday, June 14, 2026
HomeScroll৪১ দেশে ১২০০ জনকে বিষ সরবরাহ, অভিযুক্তকে ১৪ বছরের কারাদণ্ড আদালতের
Kenneth Law

৪১ দেশে ১২০০ জনকে বিষ সরবরাহ, অভিযুক্তকে ১৪ বছরের কারাদণ্ড আদালতের

কেন্নেথ ল নামে এক বৃদ্ধকে দোষী সাব্যস্ত করা হল

ওয়েব ডেস্ক : আজব এক ব্যবসা। মানসিক বিপর্যস্তদের খুঁজে বের করে তাঁদের হাতে তুলে দেওয়া হত মারণ বিষ (Poison)! ৪১টি দেশের ১২০০ জন মানুষের হাতে এমন বিষ নাকি তুলে ধরা হয়েছিল। এই ধরণের ভয়ঙ্কর বিষয়ে ১৪টি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় কেন্নেথ ল (Kenneth Law) নামে এক বৃদ্ধকে দোষী সাব্যস্ত করা হল।

জানা যাচ্ছে, ওই বৃদ্ধ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ওই সব মানুষকে খুঁজত, যাঁরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছেন। অভিযোগ, তাঁদেরকে আত্মহত্যার প্ররোচনা দিতেন তিনি। এর পরেই আত্মহত্যার ইচ্ছাপ্রকাশ করা ব্যক্তিদের সেই বিষ পাঠানো হত। ব্যবহার করার পদ্ধতিও বলে দেওয়া হত।

আরও খবর : মরুভূমির আড়ালে বিরাট পারমাণবিক ঘাঁটি চীনের! আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ

তদন্তকারীদের দাবি, বিভিন্ন দেশে ১২০০-র বেশি সুইসাইড কিট পাঠানো হয়েছিল। সেই বিষে ১৫০ জন মানুষ আত্মঘাতী হয়েছেন বলে অনুমান তদন্তকারীদের। তদন্তকারীদের দাবি, বির্টেনে ৮৮ জনের মৃত্যুর ঘটনায় কেন্নেথ ল (Kenneth Law)-এর সরাসরি যোগ পাওয়া গিয়েছে।

এই অভিযোগে ২০২৩ সালে অভিযুক্তকে গ্রেফতার করেছিল কানাডা পুলিশ (Canada Police)। গত ২৯ মে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন কেন্নেথ। আদালতে জানিয়েছেন, ১৪ জনের আত্মহত্যায় সাহায্য করেছেন তিনি। এই ঘটনায় অভিযুক্তকে ১৪ বছরের কারাদণ্ড (Imprisonment) দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d