Tuesday, June 9, 2026
HomeScroll‘রিটায়ার্ড’দের বকেয়া ডিএ দেওয়া শুরু করল নবান্ন! বাকি কর্মচারীরা কবে পাবেন? দেখুন...
DA

‘রিটায়ার্ড’দের বকেয়া ডিএ দেওয়া শুরু করল নবান্ন! বাকি কর্মচারীরা কবে পাবেন? দেখুন বড় আপডেট

শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া ডিএ-র টাকা পাঠানো শুরু হয়েছে

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর এবার বকেয়া (Arrear) মহার্ঘভাতা বা ডিএ (DA) মেটানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার (Government of West Bengal)। প্রথম পর্যায়ে সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের (Retired Govt Employees) বকেয়া ডিএ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া ডিএ-র টাকা পাঠানো শুরু হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আপাতত ২০০৮ সাল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর কাজ শুরু হয়েছে। এর আগে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া অর্থও অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: কালীঘাটে হল না মমতার জরুরি বৈঠক! তৃণমূল বিধায়করা কোথায়?

তবে বর্তমানে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা এখনও এই সুবিধা পাচ্ছেন না। শুক্রবার থেকে শুধুমাত্র অবসরপ্রাপ্ত আধিকারিকদের বকেয়া ডিএ দেওয়া শুরু হয়েছে। কর্মরত সরকারি কর্মীদের বকেয়া কবে মেটানো হবে, তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এর মধ্যেই সোমবার ডিএ আন্দোলনকারীদের সঙ্গে নবান্নে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক মহলের মতে, ওই বৈঠকে ডিএ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভা এলাকার অবসরপ্রাপ্ত কর্মীরা আপাতত এই বকেয়া ডিএ পাচ্ছেন না। কারণ হিসেবে প্রশাসনের বক্তব্য, যাঁদের পেনশন ব্যাঙ্ক মারফত হয়, তাঁদের বিস্তারিত তথ্য এজি বেঙ্গলের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পৌঁছনোর কথা। কিন্তু কিছু প্রযুক্তিগত ও প্রশাসনিক জটিলতার কারণে সেই তথ্য সম্পূর্ণভাবে এখনও পাওয়া যায়নি।

অন্যদিকে, রাজ্যের বিভিন্ন জেলায় ট্রেজারির মাধ্যমে যাঁরা পেনশন পান, তাঁদের তথ্য সংগ্রহে তেমন সমস্যা হয়নি। ট্রেজারির কাছে অবসরপ্রাপ্ত কর্মীদের যাবতীয় তথ্য আগে থেকেই থাকায় দ্রুত হিসাব তৈরি করা সম্ভব হয়েছে। কোন কর্মী কত বকেয়া পাবেন, সেই হিসাবও ইতিমধ্যেই প্রস্তুত করেছে সংশ্লিষ্ট দফতর। এছাড়াও সরকার পরিচালিত বিভিন্ন সংস্থার কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের তথ্য সংগ্রহের কাজও জোরকদমে চলছে। তাঁদের বকেয়ার পরিমাণ নির্ধারণ এবং অর্থ প্রদানের প্রস্তুতিও শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d