HomeBig newsঐতিহাসিক মুহূর্ত, ৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাল নাসা
NASA

ঐতিহাসিক মুহূর্ত, ৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাল নাসা

চার মহাকাশচারীকে নিয়ে আর্টোমিস টু মিশন-এর সফল উৎক্ষেপণ

ওয়েবডেস্ক- এক ঐতিহাসিক সফর গড়ল নাসা (NASA) । দীর্ঘ ৫৩ বছর পর চাঁদে (Moon)  মানুষ পাঠাল নাসা। নাসার চার মহাকাশচারীকে নিয়ে আর্টোমিস টু মিশন- (Artemis II)  এর সফল উৎক্ষেপণ। বৃহস্পতিবার ২ এপ্রিল, মার্কিন যুক্তরাষ্টের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র (Kennedy Space Center In Florida) থেকে এটি যাত্রা শুরু করে।

এই মিশনে অংশ নিয়েছেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিট, ক্রিস্টিনা কোচ ও কানাডিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী জেরেমি হ্যানসেন। এই মিশনে রয়েছেন তিন পুরুষ ও একজন মহিলা মহাকাশচারী। ৫৩ বছর পর আবার ইতিহাস গড়ল মার্কিন গবেষণা কেন্দ্র নাসা। সর্বশেষ ১৯৭২ সালে অ্যাপোলো-১৭ অভিযানে মাধ্যমে চাঁদে মহাকাশচারী পাঠানো হয়।

আর্টোমিস টু মিশন অভিযানের মাধ্যমে মহাকাশ যানটি চাঁদের কক্ষপথে পাঠানো হবে। মহাকাশচারীরা যাত্রা করেছেন ওরিয়ন নামের অত্যাধুনিক ক্রু ক্যাপসুলে, যা বিশেষভাবে গভীর মহাকাশে মানুষ বহনের জন্য তৈরি করা হয়েছে।

প্রায় ১০ দিনের এই মিশনের উচ্চ গতিতে চাঁদের চারপাশে একটি কক্ষপথে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে। তবে এই মিশনে চাঁদে অবতরণের পরিকল্পনা নেই। তবে এটি একটি নাসার একটি গুরুত্বপূর্ণ মিশন, যা পৃথিবী থেকে এর আগে মানুষ এত দূর যায়নি।

আরও পড়ুন- Gmail-এ বড় পরিবর্তন, ঘোষণা সুন্দর পিচাইয়ের

এই পরিকল্পনার লক্ষ্য চাঁদের মানুষের স্থায়ী উপস্থিতি গড়ে তোলা ও ভবিষ্যতে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পথ তৈরি করা। অর্টোমি-২ এই কর্মসূচির প্রথম মানববাহী মিশন। এই মিশনে ব্যবহৃত এসএলএস রকেটে মূল অংশটি নির্মাণ করেছে বোয়িং। কঠিন জ্বালানি বুস্টার তৈরি করেছে নর্থরপ গ্রুম্যান। ওরিয়ন মহাকাশযান তৈরি করেছে লকহিড মার্টিন।

চার মকাকাশচারীর মধ্যে তিনজনের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। রিড ওয়াইজম্যান ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৬৫ দিন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ভিক্টর গ্লোভার ২০২০ সালে স্পেসএক্সের ক্রু-১ মিশনে অংশ নিয়ে ১৬৮ দিন মহাকাশে কাটিয়ছেন।

ক্রিস্টিনা কচ ২০১৯ সালে টানা ৩২৮ দিন মহাকাশে অবস্থান করে নারীদের মধ্যে দীর্ঘতম সময় থাকার রেকর্ড গড়েন। অপরদিকে রয়েছেন জেরেমি হ্যানসেন, এটি অবশ্য তাঁর প্রথম মহাকাশ যাত্রা। ভিক্টর গ্লোভার চাঁদের নিকটবর্তী অঞ্চলে যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ মহাকাশচারী হতে চলেছেন। সেইসঙ্গে ক্রিস্টিনা কচ হবেন প্রথম নারী মহাকাশচারী, যিনি এ ধরনের মিশনে অংশ নিচ্ছেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News