Saturday, March 7, 2026
HomeScrollস্থগিত আমেরিকা-ইরান পরমাণু বৈঠক! ফের অশান্ত হবে মধ্যপ্রাচ্য?

স্থগিত আমেরিকা-ইরান পরমাণু বৈঠক! ফের অশান্ত হবে মধ্যপ্রাচ্য?

ওয়েব ডেস্ক: স্থগিত হয়ে গেল আমেরিকা-ইরান পরমাণু চুক্তি (US-Iran Nuclear Deal) বৈঠক। আসলে শনিবার ইতালির রোমে (Rome) দুই দেশের মধ্যে পরমাণু চুক্তিকে নতুনভাবে কার্যকর করার জন্য যে চতুর্থ দফার প্রতিনিধি স্তরের বৈঠক হওয়ার কথা ছিল, আচমকা তা স্থগিত হয়ে যায়। আলোচনার সূচি আগে থেকে নির্ধারিত থাকলেও, ‘কৌশলগত কারণে’ বৈঠক বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইরান। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির সিঁদুরে মেঘ দেখা দিতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।

এর আগে গত ২৬ এপ্রিল ওমানের মাস্কটে দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই আলোচনায় এক টেবিলে বসেছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ-সহ দুই দেশের বিশেষজ্ঞ প্রতিনিধিরা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) চুক্তির জন্য যে শর্তাবলী দিয়েছিলেন, তা মানতে অস্বীকার করে ইরান। তাই মাস্কেটের এই বৈঠক সেভাবে ফলপ্রসূ হয়নি।

আরও পড়ুন: অর্থনৈতিক সঙ্কট নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনায় কমলা

এদিকে, রাষ্ট্রপুঞ্জের পরমাণু নজরদারি সংস্থা আইএইএ-র প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি অভিযোগ তুলেছেন যে, ইরান চুক্তির বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম জোগাড় করার কাজে গতি বৃদ্ধি করেছে। এর পরেই ওয়াশিংটন চাপ বৃদ্ধি করে। মার্চ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইকে (Ali Khamenei) চিঠি দিয়ে আলোচনার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন। এর প্রেক্ষিতে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের উপরও আন্তর্জাতিক চাপ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে রোমের বৈঠক স্থগিত হওয়া নতুন করে কূটনৈতিক সংকটের আশঙ্কা তৈরি করছে। মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, ইরান চুক্তি স্বাক্ষরে আগ্রহী না হলে ওয়াশিংটন বেশ কিছু কড়া ব্যবস্থা নিতে পারে।

দেখুন আরও খবর:  

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80