HomeScrollখালেদার পর বিএনপি-র দায়িত্বে কে? কতটা এগিয়ে তারেক রহমান?
Bangladesh

খালেদার পর বিএনপি-র দায়িত্বে কে? কতটা এগিয়ে তারেক রহমান?

১৭ বছর পর তারেক রহমানের বাংলাদেশে ফেরা কীসের ইঙ্গিত দিচ্ছে?

ওয়েব ডেস্ক: খালেদা জিয়ার (Khaleda Zia) শেষকৃত্য সম্পন্ন হতে না হতেই দলের দায়িত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে বিএনপি-র (BNP) অন্দরে। কাকে দেওয়া হবে দলের রাশভার? খালেদার পর কি সেই দায়িত্বে দেখা যাবে তাঁর পুত্র তারেক রহমানকে (Tarique Rahman)? ১৭ বছর পর তাঁর দেশে ফেরা অন্তত সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। এদিকে তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানেরও পুত্র। তাই প্রায় সবদিক থেকেই আপাতত বিএনপি প্রধান হওয়ার দৌড়ে তারেকই রয়েছেন সবার আগে।

বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক মহলের মতে, যেহেতু দীর্ঘদিন ধরেই বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান, তাই তাঁকেই আগামীতে দলের প্রধানের নিরঙ্কুশ দাবিদার হিসেবে দেখা হচ্ছে। এদিকে দলের অন্দরেও কোনও উত্তরাধিকার লড়াইয়ের সম্ভাবনা প্রায় নেই। এদিকে খালেদা জিয়ার মৃত্যুর কয়েকদিন আগে তারেক রহমানের প্রতীকী প্রত্যাবর্তন বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের পথ আরও স্পষ্ট করে দেয়। আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে তিনিই যে দলের মনোনীত প্রধানমন্ত্রী, তা এখন প্রায় নিশ্চিত।

আরও পড়ুন: স্বামী জিয়াউর রহমানের পাশেই খালেদার কবর! কে ছিলেন তিনি?

তবে বাংলাদেশের ইতিহাসে পুরুষদের থেকে এগিয়ে রয়েছে মহিলারাই। গত তিন দশক সে দেশের রাজনীতির মূল চরিত্র ছিলেন দুই মহিলা – শেখ হাসিনা এবং খালেদা জিয়া। তাঁদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করেছে বহুবার। খালেদা জিয়ার মৃত্যুতে সেই ঐতিহাসিক দ্বন্দ্বের অধ্যায়ও আনুষ্ঠানিকভাবে শেষ হল। সেই সঙ্গে হয়তো বাংলাদেশের তিন দশকের ইতিহাসের বদলের ইঙ্গিতও দেখা যাচ্ছে।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News