Wednesday, July 15, 2026
HomeScrollইজরায়েলের পাশ থেকে সরে গেল ইটালি, প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা প্রধানমন্ত্রী মেলোনির
Italy

ইজরায়েলের পাশ থেকে সরে গেল ইটালি, প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা প্রধানমন্ত্রী মেলোনির

বিগত কয়েক সপ্তাহ ধরেই ইজরায়েলের কাজকর্মের কড়া সমালোচনা করে আসছেন মেলোনি

ওয়েবডেস্ক-  অশান্ত মধ্যপ্রাচ্য (Middle East) ! ইজরায়েলের (Israel)  সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করে দিল ইটালি (Italy)। মঙ্গলবার ভেরোনায় এক অনুষ্ঠানের এই কথা জানান ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni ) । এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সামরিক সামগ্রী ও প্রতিরক্ষা প্রযুক্তি-সংক্রান্ত গবেষণার কাজ চলত। ইটালির সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির অটোমেটিক রিনিউয়াল চুক্তি (Automatic renewal contract)  স্থগিত করার ঘোষণা করল ইটালি।

ইটালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে,  প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সরকার ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় রিনিউয়াল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ইরান ও ইজরায়েলের মধ্যে চলা সাম্প্রতিক যুদ্ধ এবং লেবানন সীমান্তে বেড়ে চলার অস্থিরতার কারণে ইটালি তার এই দীর্ঘদিনের সামরিক অংশীদারত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল।

গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক চাপের মুখে ইজরায়েলের সামরিক কাজকর্মের সমালোচনা করছিলেন মেলোনি। লেবাননে রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউনিফিল) নিয়োজিত ইটালির সেনাদের নিরাপত্তার বিষয়টি গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা চুক্তি স্থগিতে এই সিদ্ধান্তকে ইজরায়েলের জন্য বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। এই পদক্ষেপের মাধ্যমে ইটালি স্পষ্ট করে দিল, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তারা ইজরায়েলকে সামরিক বা প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখতে আগ্রহী নয়।

প্রসঙ্গত, ২০০৩ সালের তৎকালীন ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির সময় এই সমঝোতা স্মারক স্বারক্ষিত হয়। পরবর্তীতে ২০০৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। প্রতি পাঁচ বছর পরপর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন (রিনিউয়াল) হয়ে আসছিল। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতা চলত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot