Sunday, August 9, 2026
HomeScrollবিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৮, ধ্বংসস্তূপে এখনও উদ্ধারকাজ জাপানে
Japan Kumamoto Earthquake

বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৮, ধ্বংসস্তূপে এখনও উদ্ধারকাজ জাপানে

কুমামোতো প্রদেশে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বাড়ছে মৃতের সংখ্যা। বহু মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে, বিদ্যুৎ ও জল পরিষেবাও বিপর্যস্ত।

ওয়েব ডেস্ক : জাপানের কুমামোতো (Kumamoto) প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের (Earthquake) জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮। এই ভূমিকম্পের জেরে ব্যপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

৭.১ মাত্রার এই ভূমিকম্পে (Earthquake) কুমামোতো জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক ভবন ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ পরিকাঠামো। ইয়াতসুশিরো শহরের একটি কাগজ কারখানায় বিশাল চিমনি ভেঙে পড়ার ঘটনায় ধ্বংসস্তূপ থেকে ১০ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে বলে খবর। দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপে আরও একজনের সন্ধান মিলেছে বলে জানিয়েছে প্রশাসন।

আরও খবর : পেরুতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, প্রাণ হারালেন ১৩ জন

কাশিমা শহরের এক মলে ভূমিকম্পের (Earthquake) পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনাতেও প্রাণহানির সংখ্যা বেড়েছে। উদ্ধারকারীরা সেখান থেকে ১২ জনকে উদ্ধার করেছেন। তাঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। পাঁচজন আহত হয়েছেন। এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী।

এই বিপর্যয়ের জেরে ৯,৪০০-রও বেশি মানুষ ৪০৬টি ত্রাণ ও আশ্রয়কেন্দ্রে রয়েছেন। প্রায় ৭৯,৭০০টি পরিবার এখনও পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত, অন্যদিকে প্রায় ১৯,০০০ পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে দ্রুত পুনর্বাসনের নির্দেশও দিয়েছেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor