Saturday, August 8, 2026
HomeScrollফিফার গদি হারানোর মুখে ইনফান্তিনো
Gianni Infantino

ফিফার গদি হারানোর মুখে ইনফান্তিনো

জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা আনার প্রস্তুতি শুরু হয়েছে বলে জোর জল্পনা।

ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে (Gianni Infantino) নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশ্বকাপ-সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কাঠামোয় পরিবর্তনের প্রস্তাব ঘিরে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, তা এখন তাঁর নেতৃত্বের উপরই প্রশ্ন তুলে দিয়েছে। সূত্রের খবর, ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা আর ইনফান্তিনোর নেতৃত্বে আস্থা রাখতে চাইছে না।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (FIFA Forward Enterprise) নামে একটি নতুন সংস্থা গঠনের পরিকল্পনা। প্রস্তাব ছিল, বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ-সহ ফিফার সব বড় প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ওই সংস্থার হাতে তুলে দেওয়া হবে এবং সংস্থার ২১ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিফার আয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারত। তবে প্রস্তাব প্রকাশ্যে আসতেই ইউরোপ-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল সংস্থাগুলি তীব্র আপত্তি জানায়।

আরও খবর : নেড়া তিরুপতিতে হার্দিক, বান্ধবীকে সঙ্গে নিয়ে প্রার্থনায় ভারতীয় অলরাউন্ডার

সূত্রের খবর, ইনফান্তিনোর বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব আনা হয়, তাহলে তার পক্ষে সেটিকে সমর্থন করতে প্রস্তুত উয়েফার ৫৫টি সদস্য দেশের অধিকাংশই। ফিফার (FIFA) সংবিধান অনুযায়ী, সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে নির্দিষ্ট সংখ্যক সদস্য দেশের সমর্থন প্রয়োজন। সেই সমর্থন জোগাড় করা সম্ভব বলেই মনে করছে উয়েফা।

পরিস্থিতির গুরুত্ব বুঝে শেষ পর্যন্ত বিতর্কিত পরিকল্পনা প্রত্যাহার করে নেয় ফিফা। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। বরং ফুটবল প্রশাসনে ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়েই এখন জোর আলোচনা শুরু হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor