HomeScrollব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার
Keir Starmer

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার

নতুন প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর চর্চা ব্রিটেনের রাজনৈতিক মহলে

ওয়েব ডেস্ক : ব্রিটেনের (Britain) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা (Resignation) দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)। স্ত্রীকে পাশে নিয়ে সোমবার এমনটা ঘোষণা করেছেন তিনি। জানা যাচ্ছে, এ নিয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা হয়েছে। তাঁকে এই সিদ্ধান্তের কথা জানানোর পর ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন স্টার্মার।

এমন ঘোষণা করার পর প্রাক্তন প্রধানমন্ত্রী জানান, এবার সব থেকে গুরুত্বপূর্ণ কাজে মন দেব। তা হল স্ত্রী শ্রেষ্ঠ স্বামী হওয়ার চেষ্টা করা। সন্তানদের শ্রেষ্ঠ বাবা হয়ে ওঠার চেষ্টা করব বলেও জানিয়েছেন তিনি। এই কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

আরও খবর : রাশিয়ার অন্য এক তেল শোধনাগারে হামলা ইউক্রেনের

উল্লেখ্য, ,স্টার্মার (Keir Starmer) যে ইস্তফা দিতে পারে, তা নিয়ে আগেই জল্পনা ছড়িয়েছিল। তাঁকে নিয়ে আগামী নির্বাচনে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না লেবার পার্টি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছিলেন, ইস্তফা দিতে চলেছেন স্টার্মার। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তফা দিলেও প্রধানমন্ত্রী হিসেবে শরৎকাল পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারেন কিয়ের স্টার্মার। কারণ নতুন নেতা বাছতে সময় লাগতে পারে। তবে স্টার্মার কাজ চালাবেন কি না সে বিষয়ে কিছু জানা য়ায়নি।

উল্লেখ্য, ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ২০২৪ সালে ক্ষমতায় এসেছিল লেবার পার্টি (Labour Party)। নেতৃত্ব দিয়েছিলেন স্টার্মার। তবে ধীরে ধীরে তাঁর জনপ্রিয়তা কমে যাচ্ছে। যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই মতো কাজ করতে পারেননি তিনি। ফলে প্রধানমন্ত্রী পদে বসার দু’বছরের মধ্যে ইস্তফা দিতে হল তাঁকে। আর স্টার্মারের ইস্তফার ফলে ব্রিটেনের রাজনীতিতে ফের টলমল অবস্থা তৈরি হয়েছে। তাঁর ইস্তফার ফলে এ নিয়ে গত এক দশকে সাত জন প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন। তবে এখন নতুন প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর চর্চা ব্রিটেনের রাজনৈতিক মহলে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News