Wednesday, July 22, 2026
HomeScrollশ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৫, আহত শতাধিক
Srilanka

শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৫, আহত শতাধিক

আহতদের দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে

[h_news]

ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার (Srilanka) নেগোম্বো কেন্দ্রীয় কারাগারে (Jail) বন্দিদের (Prisoner) মধ্যে ভয়াবহ সংঘর্ষ (Clash)। এতে অন্তত ২৫ জনের মৃত্যু (Death)হয়েছে বলে জানা যাচ্ছে। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন বলে খবর। এছাড়া ১০০-রও বেশি বন্দি ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। রবিবার রাত থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে কারাগার চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কারাগারের ভিতরে সক্রিয় দুই প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের সদস্যদের মধ্যে সংঘর্ষের জেরেই এই রক্তপাত। প্রথমে বচসা, পরে তা ব্যাপক দাঙ্গার রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে গেলে চারজন কারারক্ষীর মৃত্যু হয়। সংঘর্ষে বহু বন্দি গুলিবিদ্ধ ও গুরুতর জখম হয় বলে খবর।

আরও খবর : অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি! তদন্তে ফেডারেল পুলিশ

দাঙ্গার খবর ছড়িয়ে পড়তেই কারাগারের মহিলা ওয়ার্ডে আতঙ্কের সৃষ্টি হয়। একদল মহিলা বন্দি ছাদে উঠে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় ছাদের একটি অংশ ভেঙে পড়ায় কয়েকজন আহত হন। কারাগারের বাইরে ভিড় জমান বন্দিদের আত্মীয়রা। পরিস্থিতি পর্যবেক্ষণে বিমান বাহিনীর ড্রোন ও হেলিকপ্টার মোতায়েন করা হয়। যদিও পুলিশ কমান্ডো ঘটনাস্থলে পৌঁছলেও তাদের কারাগারের ভিতরে প্রবেশ করানো হয়নি বলে অভিযোগ।

ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা পুলিশ (Police)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অতিরিক্ত বন্দির চাপ ও দুই মাদকচক্রের দীর্ঘদিনের শত্রুতাই এই সংঘর্ষের মূল কারণ। সরকারি তথ্য বলছে, শ্রীলঙ্কার কারাগারগুলিতে বর্তমানে ৪১ হাজারেরও বেশি বন্দি রয়েছে। যা নির্ধারিত ধারণক্ষমতার প্রায় চার গুণ। তবে এই ঘটনায় দেশের কারা ব্যবস্থার নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99