Saturday, April 4, 2026
HomeScrollবাজারে এল Ducati-র লিমিটেড-এডিশন সুপারবাইক!
Ducati

বাজারে এল Ducati-র লিমিটেড-এডিশন সুপারবাইক!

এই বাইক বিশ্বজুড়ে বাইকপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলেছে!

ওয়েব ডেস্ক : মোটরসাইকেলের দুনিয়ায় ইতালীয় সংস্থা ‘দুকাতি’ (Ducati) নামটাই যেন গতি ও উন্মাদনার প্রতীক। সেই উন্মাদনাকে আরও কয়েক ধাপ বাড়িয়ে বাজারে এল নতুন লিমিটেড-এডিশন সুপারবাইক ‘দুকাতি ফর্মুলা ৭৩’ (Ducati Formula 73)। অত্যন্ত সীমিত সংখ্যায় তৈরি এই বিশেষ কালেকশন মডেল ইতিমধ্যেই বিশ্বজুড়ে বাইকপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলেছে।

দেখে নেওয়া যাক নতুন এই বাইকে কী কী ফিচার রয়েছে….

নতুন এই মডেলের নকশায় রয়েছে স্পষ্ট রেসিং ডিএনএ। আক্রমণাত্মক স্টাইল, বিশেষ পেইন্ট স্কিম এবং সিগনেচার ব্যাজিং একে অন্য সব মডেল থেকে আলাদা করেছে। অ্যারোডাইনামিক বডি প্যানেল এমনভাবে তৈরি, যাতে বাতাস চিরে দ্রুতগতিতে এগিয়ে যেতে পারে। তীক্ষ্ণ এলইডি হেডলাইট ও সরু টেইল সেকশন বাইকটিকে (Bike) দিয়েছে খাঁটি সুপারস্পোর্ট লুক। প্রতিটি ইউনিটের ফেয়ারিংয়ে দেওয়া হয়েছে আলাদা সিরিয়াল নম্বর। ফলে এটি হয়ে উঠেছে একেবারে সংগ্রাহকদের জন্য বিশেষ আইটেম। তবে রেসিং-কেন্দ্রিক ডিজাইনের কারণে সাধারণ রাস্তায় ব্যবহারের জন্য এটি উপযুক্ত নয় বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা।

আরও খবর : জীবনের ঝুঁকি নিয়ে আন্টর্কাটিকায় সূর্যগ্রহণ দেখতে যাচ্ছেন বিজ্ঞানীরা! কারণ জানলে অবাক হবেন

পারফরম্যান্সের দিক থেকেও দেখতে গেলে এই মডেল যথেষ্ট নজরকাড়া। এতে রয়েছে উচ্চক্ষমতার ইঞ্জিন। যা মুহূর্তের মধ্যে সর্বোচ্চ গতি তুলতে পারে। চালানোর সময় যাতে বাইকে যাতে বারসাম্য বজায় থাকে, তার জন্য এতে উন্নত সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সেরা ব্রেকিং কম্পোনেন্টও রয়েছে এই বাইকে। এছাড়া ফর্মুলা ৭৩-তে (Ducati Formula 73) যুক্ত হয়েছে একাধিক আধুনিক ফিচার। যেমন, ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, বিভিন্ন রাইডিং মোড, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং হালকা কিন্তু মজবুত ফ্রেম রয়েছে। এর ফলে বাঁক নেওয়ার সময় বাইকটি ব্যালেন্স বজায় রাখবে।

বিশেষজ্ঞদের মতে, দুকাতি ফর্মুলা ৭৩ কেবল একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং এটি আভিজাত্য ও রেসিং ঐতিহ্যের প্রতীক। জানা যাচ্ছে গোটা বিশ্বে এই বাইকের ৮৭৩টি ইউনিট তৈরি করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor