HomeScrollবিহারের ভাগলপুরে সক্রিয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ! বড় সাফল্য কলকাতা পুলিশ STF-এর
Kolkata Police STF

বিহারের ভাগলপুরে সক্রিয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ! বড় সাফল্য কলকাতা পুলিশ STF-এর

গ্রেফতার পাঁচ, উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সামগ্রী

ওয়েবডেস্ক- ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্রের আনাগোনা! অতি সক্রিয় পুলিশ। বেশ কয়েকদিন আগেই কলকাতার রাসবিহারীর একটি অটোর পিছনে ধাওয়া করে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ওই ব্যক্তি গয়া থেকে এখানে অস্ত্র নিয়ে আসছিল।

এবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিহারের (Bihar) ভাগলপুরে (Bhagalpur) একটি সক্রিয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার (Firearms factory) হদিশ পেল কলকাতা পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স (STF)। যৌথ অভিযানে ছিল কলকাতা পুলিশ STF, বিহার STF এবং মধুসূদনপুর থানার পুলিশ।

 

আরও পড়ুন-  ভারতেই তৈরি হবে ‘এইচ ১২৫’ কপ্টার!

পুলিশ সূত্রে খবর,  ভাগলপুর জেলার মধুসূদনপুর থানার অন্তর্গত রহমতবাগ, কবরিপুর এলাকায় এক বাড়ির প্রথম তলায় গোপনে চলছিল অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন একজন বাড়ির মালিক এবং চারজন অস্ত্র প্রস্তুতকারক। কলকাতা পুলিশের STF এর এই অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সামগ্রী।  ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং এই অস্ত্র কোথায় সরবরাহ করা হত, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News