Thursday, June 18, 2026
HomeScrollরবিবার সকালে ফের উত্তেজনা ছড়াল শাখাওয়াতের স্ট্রংরুমে
Strongroom Bhabanipur

রবিবার সকালে ফের উত্তেজনা ছড়াল শাখাওয়াতের স্ট্রংরুমে

সন্দেহজনক গাড়ি নিয়ে প্রশ্ন TMC-র

কলকাতা: রাত পোহালেই ভোটের ফল। রবিবার সকালে ফের উত্তেজনা ছড়াল শাখাওয়াতের স্ট্রংরুমে (Sakhwat Memorial Bhabanipur Strongroom)। শাখাওয়াতের সামনে কিছুক্ষণ আগে গন্ডগোল হয়। তৃণমূল কর্মীদের অভিযোগ যে একটি এক্স আর্মি লেখা গাড়ি শাখাওয়াতের সামনে আসে যেখানে থেকে তিনজন নেমে ভেতরে যান গাড়ির ভেতরে নাকি বেশ কিছু কাগজপত্র ও বিজেপির লোগো লাগানো ছিল। তাদের অভিযোগ যে বিজেপি ভেতরে লোক ঢোকাচ্ছে। সেই নিয়ে বিক্ষোভ হয়। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। ২০০ মিটারের বাইরে থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের অবশ্য বক্তব্য গাড়িটি এখানের স্থানীয় ব্যক্তির যিনি এক্স আর্মি।

শাখওয়াত মেমোরিয়াল হাইস্কুলের সামনে। এটিই ভবানীপুর (Strongroom Bhabanipur) বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম। অভিযোগ, রবিবার সকালে এই স্ট্রংরুমের ১০০ মিটারের মধ্যের রাস্তায় আচমকাই ২টি গাড়ি ঢুকে পড়ে। তার মধ্যে একটি গাড়িতে BJP-র পতাকা লাগানো ছিল।তাঁদের অভিযোগ, বিজেপির স্টিকার লাগান গাড়িকে পুলিশ ভিতরে ঢুকতে দিয়েছে তল্লাশি না চালিয়েই। একটা স্কুটি ঢুকলেও যেখানে রাইডারের পরিচয় ও গাড়ির তথ্য খতিয়ে দেখা হচ্ছে, সেখানে এই এক্স আর্মির বিজেপি স্টিকার লাগানো গাড়ি কীভাবে ঢুকতে দেওয়া হল!শাখাওয়াতে ঝামেলা হওয়ার পর থেকেই বাইরে মোতায়েন রয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের একাংশ এদিন হঠাৎ অভিযোগ করেন, সকালে এক্স আর্মির গাড়ি ব্যবহার করে কয়েকজন শাখাওয়াতের ভিতরে যায়। তৃণমূল কর্মীর দাবি, ‘কোনও পুলিশ বা আর্মি চেক করল না। একটা বাইক গেলে চেক করা হচ্ছে, আস্ত স্করপিও গাড়ি ঢুকে বেরিয়ে গেল কেউ চেক করল না। পার্টির ফ্ল্যাগ লাগানো গাড়ি নিয়ে কীভাবে এখানে ঢুকল?

আরও পড়ুন: ‘ক্ষমতা থাকলে ফলতায় লড়ে দেখাও’ ‘পুরো ভোট’ বাতিল নিয়ে হুঙ্কার অভিষেকের

শাখওয়াত মেমোরিয়াল হাইস্কুলের সামনে লর্ড সিনহা রোডে এই মুহূর্তে কড়া নিরাপত্তা। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্ট্রংরুমের ১০০ মিটারের মধ্যে দিয়ে যাতায়াতকারী সমস্ত গাড়িই চেকিং করা হচ্ছে। সন্দেহজনক কিছু দেখলে সে সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে লর্ড সিনহা রোড থেকে। ফলত BJP-র ফ্ল্যাগ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তৃণমূল কর্মীরা। পুলিশ জানিয়েছে, স্থানীয় এক আর্মি অফিসারকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল। এখানকার তিনি বাসিন্দা বলে। তৃণমূল কর্মীরা যদিও এ যুক্তিতে সন্তুষ্ট নন, তাঁদের দাবি, বাসিন্দা হোক কিন্তু গাড়িতে বিজেপির স্টিকার ছিল, তা বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO