HomeScrollগণনার আগের রাতে ‘ওয়ার রুম’ কালীঘাটে! ভবানীপুরে লাস্ট-মিনিট বৈঠকে মমতা
Mamata Banerjee

গণনার আগের রাতে ‘ওয়ার রুম’ কালীঘাটে! ভবানীপুরে লাস্ট-মিনিট বৈঠকে মমতা

দলীয় নেতৃত্বের সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখবেন তৃণমূল সুপ্রিমো

কলকাতা: ভোটগণনার (West Bengal Assembly Election 2026) ঠিক আগের সন্ধেয় কালীঘাটে (Kalighat) বসছে গুরুত্বপূর্ণ বৈঠক। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নিজের বাড়ি থেকেই দলীয় নেতৃত্বের সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখবেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মূল ফোকাস, হাই-ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর (Bhawanipur), যেখান থেকে লড়ছেন খোদ মুখ্যমন্ত্রী।

দলীয় সূত্রে খবর, গণনার দিন কীভাবে প্রতিটি রাউন্ড মনিটর করতে হবে, কোথায় কী সতর্কতা প্রয়োজন। এসব নিয়েই বিস্তারিত দিকনির্দেশ দিতে পারেন মমতা। বৈঠকে থাকবেন ভবানীপুরের ৮ জন কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট, চিফ ইলেকশন এজেন্ট এবং একাধিক গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা।

আরও পড়ুন: পুনর্নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ে ফেলবেন, ‘জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি’, ফলতা নিয়ে কমিশনকে কটাক্ষ কুণালের

ভবানীপুরকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এই কেন্দ্রকেই এ বারের ‘প্রেস্টিজ ফাইট’ হিসেবে দেখা হচ্ছে। কারণ, এখানে মুখোমুখি দুই হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, ২০২১ সালের নন্দীগ্রাম গণনায় নাটকীয় মোড় দেখেছিল রাজ্য রাজনীতি। প্রথমে জয়ী হিসেবে মমতার নাম ঘোষণা হলেও পরে ফল ঘুরে যায় শুভেন্দুর দিকে। সেই ঘটনার পর বিতর্ক, অভিযোগ সবই পৌঁছেছিল আদালত পর্যন্ত। তাই এবার ভবানীপুরে গণনা ঘিরে কোনও ফাঁক রাখতে নারাজ তৃণমূল নেতৃত্ব। শেষ মুহূর্তে ‘মাইক্রো ম্যানেজমেন্ট’-এর বার্তা দিতেই এই বৈঠক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

[youtube-feed feed=1]
Read More

Latest News