Saturday, March 28, 2026
HomeScroll১৫ অগস্ট নয় আরও আগে পাবেন ১৫০০ টাকা, বিরাট ঘোষণা মমতার
Yuva Sathi 2026

১৫ অগস্ট নয় আরও আগে পাবেন ১৫০০ টাকা, বিরাট ঘোষণা মমতার

বাংলায় নতুন সরকার গঠনের পর নয়, এপ্রিল থেকেই মিলবে প্রকল্পের সুবিধা

কলকাতা: অগস্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর (Yuva Sathi Scheme) ১৫০০ টাকা। এবার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, ‘যুব সাথী’ প্রকল্পের জন্য ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প বসবে।১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি চলবে শিবির। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শিবির। ছুটির দিনে বন্ধ থাকবে। তিনি জানান, যাঁরা আবেদন জমা করবেন, তাঁরা রসিদ পাবেন। আবেদন ডিজিটাইজওও করা হবে।

তিনি বলেন, “তিন-চারটি প্রকল্পের ঘোষণা করেছিলাম আমরা। কিন্তু কবে থেকে পাবেন, তা জানাতেই আজকের এই ঘোষণা। বাংলায় নতুন সরকার গঠনের পর নয়। এপ্রিল থেকেই মিলবে যুব সাথী প্রকল্পের সুবিধা। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়ে দেন, ১ এপ্রিল থেকেই যুব সাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসে দেড় হাজার টাকা দেওয়া হবে। আবেদনপত্র গ্রহণের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে বলেও এদিন জানান তিনি।এক্ষেত্রে স্কলারশিপ বাধা হবে না। স্কলারশিপ ছাড়া অন্য কোনও প্রকল্পে যুক্ত না থাকলেই মিলবে ভাতা। মুখ্যমন্ত্রী জানান, মাধ্যমিক পাশ করেছেন যাঁরা, ২১ থেকে ৪০ বছর বয়সিদের জন্য। ঐক্যশ্রী হোক বা মেধাশ্রী, স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ হোক, এসব পেলে কোনও প্রভাব পড়বে না। কিন্তু অন্য কোনও প্রকল্পে না থাকলে, আগামী পাঁচ বছর, চাকরি না পাওয়া পর্যন্ত ১৫০০ টাকা করে পাবেন তাঁরা। পরে আবার রিভিউ করে দেখা হবে। ১৫ অগাস্ট থেকে করব বলেছিলাম কিন্তু ১ এপ্রিল থেকে যেহেতু নতুন অর্থবর্ষ শুরু হয়, তাই ঠিক করেছি ১ এপ্রিল থেকে।”

আরও পড়ুন: আর মাত্র ৪৯ দিন! আপনার অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা!

এদিন মমতা জানান, ১ এপ্রিল থেকে প্রকল্প কার্যকর হলেও, আবেদনপত্র জমা নেওয়ার কাজ আছে। তাই ঠিক হয়েছে, কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে ২৯৪টি ক্যাম্প গড়ে তোলা হবে। দুয়ারে সরকারের মতোই কাজ করবে ওই ক্যাম্পগুলি।প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন নেওয়া হবে। আবেদন জমা দিলে রসিদ দেওয়া হবে এবং পরে সমস্ত তথ্য ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করা হবে। সরকারের বক্তব্য, সময় স্বল্পতার কারণে অনলাইন আবেদন না নিয়ে সরাসরি শিবিরের মাধ্যমে আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে দ্রুত যাচাই করে সুবিধা পৌঁছে দেওয়া যায়।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot