Wednesday, March 25, 2026
HomeBig newsটেট পরীক্ষার দিন ঘোষণা করল পর্ষদ, কবে পরীক্ষা? বিস্তারিত জানুন এই ভিডিয়োয়
Tet Exam

টেট পরীক্ষার দিন ঘোষণা করল পর্ষদ, কবে পরীক্ষা? বিস্তারিত জানুন এই ভিডিয়োয়

টেট পরীক্ষার পরীক্ষার্থী সংখ্যা ৩১৩১ জন

ওয়েবডেস্ক- প্রাথমিকে বিশেষ ভাবে (Especially capable) সক্ষমদের জন্য স্পেশাল এডুকেটর (Special Educator) নিয়োগ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board) । টেট (Tet) পরীক্ষার দিন ঘোষণা করল পর্ষদ। পরীক্ষা হবে আগামী ২২ ফেব্রুয়ারি রবিবার, দুপুর ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত। টেট পরীক্ষার পরীক্ষার্থী সংখ্যা ৩১৩১ জন। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ২৩০৮ টি শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

লিখিত পরীক্ষার জন্য ৮০ নম্বর ও ইন্টারভিউ ও পড়ানোর দক্ষতার উপর ২০ নম্বর ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, প্রাথমিক স্কুলগুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য ২৩০৮ শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর জন্য আবেদন নেওয়ার কাজ আগেই শুরু হয়েছিল। এবার পর্ষদ এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, আগামী ২২ ফেব্রুয়ারি রবিবার এই পদের জন্য নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন-  BLO, ERO-দের টাকা অবিলম্বে দিতে হবে! মুখ্য সচিবকে চিঠি কমিশনের

উল্লেখ্য,  ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ২৩০৮ শূন্য পদে স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ। প্রাথমিকের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, সমস্ত প্রার্থী আবেদন করবেন তাদের RCI অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ডিএলএড স্পেশাল কোর্স করা বাধ্যতামূলক। এদের পড়ানোর জন্য ৬ মাসের প্রশিক্ষণ থাকতে হবে। বলা হয়েছিল ১ জানুয়ারির মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের ওবিসিদের রাজ্যের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছিল, আবেদনকারীকে প্রথমে টেট দিতে হবে।

এই পরীক্ষার পূর্ণ নম্বর থাকছে ৮০। পরে ইন্টারভিউতে ‘যোগ্য চাকরিপ্রার্থীদের পড়ানোর দক্ষতা যাচাই করা হবে বলে জানায় পর্ষদ। সেখানে পড়ানোর দক্ষতা ও ইন্টারভিউ মিলিয়ে থাকছে ২০ নম্বর।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto