Saturday, June 27, 2026
HomeScroll‘শুভেন্দু-ঘনিষ্ঠ’ বিডিও-কে ভবানীপুরে রিটার্নিং অফিসার, কমিশনে চিঠি তৃণমূলের
Election Commission

‘শুভেন্দু-ঘনিষ্ঠ’ বিডিও-কে ভবানীপুরে রিটার্নিং অফিসার, কমিশনে চিঠি তৃণমূলের

ভবানীপুরের নতুন রিটার্নিং অফিসাকে নিয়ে আপত্তি, কমিশনে চিঠি তৃণমূলের

কলকাতা: ভবানীপুরের (Bhawanipur) নতুন রিটার্নিং অফিসার (Returning Officers) শুভেন্দু ঘনিষ্ঠ। আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল। কয়েকদিন আগেই ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি (Returning Officers Transfer) করেছিল কমিশন। তার মধ্যে একটি ছিল ভবানীপুর কেন্দ্র। এবার সেই জায়গায় সুরজিৎ রায়কে নিয়োগ করা হচ্ছে। সুরজিৎ রায়ের নিয়োগ নিয়েই আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল। তাঁদের অভিযোগ, নতুন আরও (RO) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ!

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ইতিমধ্যেই উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে নেমেছে। সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার কথা বলে ইতিমধ্যেই একাধিক আধিকারিককের বদল ঘটিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই তালিকায় সদ্য যোগ হয়েছেন ৭৩ জন রিটার্নিং অফিসার , তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বোধহয় ভবানীপুর (Bhawanipur) কেন্দ্র। বঙ্গ নির্বাচনে এক্স ফ্যাক্টর ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মহারণের কারণে গোটা রাজ্যের নজর এই বিধানসভা কেন্দ্রের দিকে। সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ? সাক্ষাৎ পদ্ম-নেতৃত্বের সঙ্গে

মঙ্গলবার রিটার্নিং অফিসার হিসাবে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে সরব হয় তৃণমূল। অভিযোগে বলা হয়েছে, সুরজিৎ রায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি আগে নন্দীগ্রাম-২ ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) হিসেবে দায়িত্ব পালন করতেন।ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসাবে তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সরাসরি চিঠি পাঠানো হয়েছে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে কর্মরত নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়ালকেও।তৃণমূল কংগ্রেস চিঠিতে উল্লেখ করেছে, সুরজিৎ রায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই রায়ের পক্ষপাতহীনতা ও স্বাধীনতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এছাড়াও, তাঁর বর্তমান পদ (Additional Director of Land Records) তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।এই পরিস্থিতিতে সুরজিতের মতো আধিকারিককে রিটার্নিং অফিসার হিসেবে রাখলে ভোট প্রক্রিয়ার উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট হতে পারে।অবিলম্বে তাঁকে এই দায়িত্ব থেকে সরিয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কোনও আধিকারিককে নিয়োগ করা হোক।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO